ক্রীড়া ডেস্ক

কাগজে-কলমে শক্তিশালী দলের নাম বেলজিয়াম। কিন্তু ম্যাচের বড় একটি সময় ধরে প্রভাব বিস্তার করল মিসর। শুরুতে গোলও পেল। সম্ভাবনা জেগেছিল, ৯২ বছরের ইতিহাসে বিশ্বকাপে প্রথম জয়টি তুলেই নেবে আফ্রিকার দল। কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধের আত্মঘাতী গোলে সেই স্বপ্ন পূরণ হয়নি। বেলজিয়ামের সঙ্গে শেষ পর্যন্ত ড্র করে বিশ্বকাপ শুরু করেছে মোহাম্মদ সালাহর দল।
স্থানীয় সময় সোমবার (বাংলাদেশ সময় সোমবার দিবাগত রাত ১টা) সিয়াটলে ‘জি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হয়েছিল বেলজিয়াম-মিসর। গত বিশ্বকাপে সুযোগ না পাওয়া মিসর এগিয়ে গেলেও শেষ পর্যন্ত বেলজিয়াম হার এড়াতে সক্ষম হয়েছে আক্রমণাত্মক খেলে। ম্যাচ ড্র হয়েছে ১-১ গোলে।
এটি ছিল বিশ্বকাপে মিসরের অষ্টম ম্যাচ। এর মধ্যে পাঁচটি ম্যাচ তারা হেরে গেছে। আজ করেছে তৃতীয় ড্র। এখনো তাদের বিশ্বকাপে প্রথম জয় অধরাই থেকে গেল।
সিয়াটল স্টেডিয়ামে প্রথমার্ধের শুরুর দিকে কোনো দলই পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। এর মধ্যে ২০ মিনিটের মাথায় সুযোগ পেয়ে যায় মিসর। মোহামেদ সালাহর পাস থেকে বেলজিয়ান ডি-বক্সের বাইরে বল পেয়ে যান ইমাম আশুর। বলটি দারুণভাবে নিয়ন্ত্রণে নিয়ে বিন্দুমাত্র সময় নষ্ট না করে জোরালো শট নেন। থিবো কোর্তোয়া সে বল ঠেকানোর কোনো সুযোগই পায়নি।
বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমে আশুর পেয়ে যান জাতীয় দলের জার্সি গায়ে নিজের প্রথম গোল। এ দিন মোহাম্মদ সালাহর ছিল জন্মদিন। গোল না করলেও দলকে ম্যাচে এগিয়ে দেওয়া গোলে অবদানটি রেখেছেন তিনিই।
গোল খেয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে বেলজিয়াম। কিন্তু খুব গুছিয়ে আক্রমণ করতে পারছিল না ফুটবলের ‘ভালো ছাত্র’ তকমা পাওয়া দলটি। মিসরও ছেড়ে কথা বলছিল না। ৩৩ মিনিটে মোস্তাফা জিকো কোনাকুনি দারুণ একটি শটও করেছিলেন। কোর্তোয়া সে দফায় বাঁচিয়ে দেন দলকে।
প্রথমার্ধের ইনজুরি টাইমে আবার দারুণ এক সুযোগ মিস করেন বেলজিয়ামের জেরেমি ডোকু। দারুণ পাস থেকে ডি-বক্সের মাথায় বল পেয়েও বারের ওপর দিয়ে উড়িয়ে মারলে সমতায় ফেরার সুযোগ হারায় বেলজিয়াম।
এক মিনিট পর আবার পালটা বিপদে পড়ে বেলজিয়ামই। বাঁ দিক দিয়ে বক্সে ঢুকে পড়া ওমার মার্মুশ ওয়ান-টু-ওয়ানে পেয়ে যান কোর্তোয়াকে। তবে অভিজ্ঞ এ গোলরক্ষকের সামনে শট করার খুব বেশি জায়গা পাননি মার্মুশ। তিনি শট নিলেও অভিজ্ঞ কোর্তোয়াকে তা পরাস্ত করতে পারেনি।
ওই আক্রমণ থেকেই কর্নার কিকটিও দারুণ ছিল মিসরের। কোর্তোয়া সেটি ক্লিয়ার করতে পারেননি। কিন্তু মিসরের কোনো খেলোয়াড়ও বলের নাগাল না পেলে বিপদ হয়নি। ১-০ গোলের লিড নিয়েই বিরতিতে যায় মিসর, যে অভিজ্ঞতা বিশ্বকাপে তাদের জন্য এই প্রথম।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটেই ম্যাচে ফেরার সুবর্ণ সুযোগ পেয়েছিল বেলজিয়াম। ডি-বক্সের বাইরে থেকে কেভিন ডি ব্রুইনার ফ্রি-কিক সবাইকেই পরাস্ত করেছিল, কিন্তু পরাস্ত করতে পারেনি গোলবারকে। গোলবঞ্চিত হন তিনি। পরের মিনিটেই সালাহর হেড ফিরিয়ে দেন কোর্তোয়া। আক্রমণ-পালটা আক্রমণে খেলা জমে ওঠে সে সময়। কিন্তু চূড়ান্ত সাফল্য পায়নি কোনো দলই।
দ্বিতীয়ার্ধের ২১ মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন রোমেলু লুকাকু। বেলজিয়াম জাতীয় দলের হয়ে ৯০ গোল করা অভিজ্ঞ এ ফরোয়ার্ড দলে অবদান রাখতে বিন্দুমাত্র সময় নেননি। ডান দিক থেকে টমাস মুনিয়েরের পাস ধেয়ে যাচ্ছিল মিসরের ডি-বক্সের দিকে। লুকাকু দ্রুত দৌড়ে যান বলের দিকে। মিসরের দুই ডিফেন্ডার দুই দিক থেকে তাকে রুখতে এগিয়ে যায়। শেষ পর্যন্ত লুকাকুকে আটকাতে স্লাইড করতে গিয়ে নিজেদের জালেই বল জড়িয়ে দেন মোহাম্মদ হানি। আত্মঘাতী গোলে ম্যাচে ফেরে বেলজিয়াম।
সমতার পর শেষ দিকে দুই দলই জয়ের জন্য মরিয়া হয়ে ওঠে। ৮২ মিনিটে বেলজিয়ামের ব্র্যান্ডন মেখেলের একটি জোরালো হেডার শূন্যে লাফিয়ে অসাধারণ দক্ষতায় রক্ষা করেন মিসরের গোলরক্ষক মোস্তফা শোবের। ম্যাচের ৮৯ মিনিটে ডি-বক্সের ঠিক লাইনে জিজো ফাউলের শিকার হলে মিসর পেনাল্টির আবেদন জানায়। তবে মাঠের রেফারির পাশাপশি ভিএআরের কাছ থেকেও পেনাল্টি মেলেনি।
খেলা ১-১ গোলে ড্র হলেও আক্রমণ-পালটা আক্রমণে ম্যাচ ছিল উপভোগ্য। গত বিশ্বকাপে প্রথম ম্যাচে কানাডাকে হারালেও দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে হেরে বসেছিল বেলজিয়াম, তৃতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার সঙ্গে করেছিল ড্র। শেষ ২ ম্যাচে গোলের দেখাও পায়নি তারা। এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচেও জয়বঞ্চিত হলো তারা।

ফরাসি প্রসিকিউটরদের বরাত দিয়ে শুক্রবার (১৯ জুন) বিবিসির খবরে বলা হয়, ২০২৩ সালে প্যারিস সেন্ট জার্মেইর (পিএসজি) এই ডিফেন্ডারের বিরুদ্ধে তার প্যারিসের বাসায় ধর্ষণের অভিযোগ তোলেন এক তরুণী। তখন উভয়ের বয়স ছিল ২৪ বছর।
১৮ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘জি’-এর ম্যাচে বেলজিয়ামের মুখোমুখি হওয়ার মাত্র দুই দিন আগে লস অ্যাঞ্জেলেস ভ্রমণের অনুমতি দেয়নি যুক্তরাষ্ট্র। স্বাগতিক দেশটির এমন সিদ্ধান্তের বিরুদ্ধে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।
২১ ঘণ্টা আগে
তানজিদ হাসান তামিম, সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমনের ব্যাটে জয়ের স্বপ্নও দেখেছিল স্বাগতিকরা। কিন্তু শেষ মুহূর্তে স্নায়ুচাপ সামলাতে না পেরে ৭ রানের আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে বাংলাদেশকে। ফলে এক ম্যাচ হাতে রেখেই তিন ম্যাচের সিরিজ ২-০ ব্যবধানে নিজেদের করে নিয়েছে সফরকারী অস্ট্রেলিয়া।
১ দিন আগে
কুরাসাও দেশটির আয়তন মাত্র ৪৪৪ বর্গকিলোমিটার, যা বাংলাদেশের গড়পড়তা যেকোনো উপজেলার চেয়েও ছোট। জনসংখ্যা দেড় লাখের সামান্য বেশি। পুঁচকে এই দেশটিই সবাইকে চমকে দিয়ে জায়গা করে নিয়েছে এবারের ফুটবল বিশ্বকাপে, যার নেপথ্যের কারিগর সাবেক ডাচ ফুটবলার ও কোচ ডিক অ্যাডভোকাট।
১ দিন আগে