

সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। এই গৌরবজনক বিজয়ে বাংলাদেশ দলকে প্রাণঢালা অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান এসব কথা বলেন।
আক্রমণ-পালটা আক্রমণে জমে উঠেছিল ম্যাচ। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় ডেডলক ভাঙতে পারেনি কেউ। শেষ পর্যন্ত ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ অনূর্ধ্ব-২০ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ।
স্টেডিয়ামের বর্তমান পরিস্থিতি নিয়ে প্রতিমন্ত্রী বলেন, কক্সবাজারের মতো মনোরম একটি জায়গায় বর্তমান অবকাঠামোগত ব্যবস্থাপনা অত্যন্ত নাজুক এবং জরাজীর্ণ। মাঠের অবস্থা কিছুটা গ্রহণযোগ্য হলেও খেলোয়াড় ও পর্যটকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা এখানে নেই বললেই চলে। বিগত সময়ে এই প্রকল্পের আশানুরূপ অগ্রগতি না হলেও
মঙ্গলবার (৩১ মার্চ) বাংলাদেশ সময় দিবাগত রাতে ছিল শেষ চারটি প্লেঅফ ম্যাচ। তাতে নির্ধারিত সময়ে ১-১ গোলে ঠেকিয়ে দিয়ে টাইব্রেকারে হারিয়ে চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন ইতালিকে বিশ্বকাপ থেকে আরও একবারের মতো ছিটকে দিয়েছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা, নিজেরা ২০১৪ সালের পর আবার জায়গা করে নিয়েছে বিশ্বকাপে।
ভাগ্যনির্ধারণী ম্যাচে নির্ধারিত সময়ের খেলা ১-১ সমতায় শেষ হলে ম্যাচটি গড়ায় টাইব্রেকারে। সেখানে ইতালির খেলোয়াড়দের লক্ষ্যভেদে ব্যর্থতায় ৪-১ ব্যবধানে জয় নিশ্চিত করে বিশ্বকাপের টিকিট কেটে নেয় স্বাগতিক বসনিয়া।
বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে বাংলাদেশ। সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, শেখ মোরসালিনদের প্রচেষ্টায় বেশ কিছু সুযোগ তৈরি হয়। তবে কখনও লক্ষ্যভ্রষ্ট শট, কখনও পোস্টের বাধা-সব মিলিয়ে হতাশাই সঙ্গী হয়। বিশেষ করে ৭৯তম মিনিটে হামজার ক্রস থেকে মিরাজুল ইসলামের শট পোস্টে লেগে ফিরে আসা ম্যাচের অন্যতম হতাশার মুহ
দীর্ঘ প্রতীক্ষা ও নানা জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে দেশে ফিরেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। শনিবার মধ্যরাতে সিঙ্গাপুর এয়ারলাইনসের একটি ফ্লাইটে অস্ট্রেলিয়ার সিডনি থেকে তিনি রাজধানী ঢাকায় পৌঁছান। বিসিবির একাধিক পরিচালক আজ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) বাংলাদেশে সম্প্রচারের ক্ষেত্রে কোনো ধরনের প্রশাসনিক প্রতিবন্ধকতা নেই বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন স্পষ্ট করেছেন, কোনো দেশি চ্যানেল আইপিএল সম্প্রচারের আবেদন করলে সরকার তা ইতিবাচকভাবে বিবেচনা করবে।
এশিয়ান আরচ্যারি টুর্নামেন্টের ফাইনালে ভিয়েতনাম-কে হারিয়ে স্বর্ণপদক জিতেছে বাংলাদেশ। আজ শুক্রবার সকালে ব্যাংকক-এ অনুষ্ঠিত প্রতিযোগিতার কম্পাউন্ড পুরুষ দলগত বিভাগের ফাইনালে চ্যাম্পিয়ন হয় লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্স দেখে ফ্রান্স তো বটেই স্বস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদও। প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চোটের কোনো ছাপই দেখা গেল না ফরাসি অধিনায়কের খেলায়। উল্টো চোখধাঁধানো এক গোল করে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।
খেলা শেষে খেলোয়াড়দের মাঝে মেডেল বিতরণ এবং সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রধানমন্ত্রী দেশের ক্রীড়াঙ্গন নিয়ে তার সরকারের ভাবনা তুলে ধরেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ প্রীতি ফুটবল ম্যাচ উপভোগ করতে হঠাৎ জাতীয় স্টেডিয়ামে হাজির প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেল ৪টায় জাতীয় স্টেডিয়ামে উপস্থিত হন প্রধানমন্ত্রী। তার সঙ্গে রয়েছেন মেয়ে জাইমা রহমানও।
বাংলাদেশের অন্তর্ভুক্তির মধ্য দিয়ে ডব্লিউসিএলের তৃতীয় আসর আরও প্রতিযোগিতাপূর্ণ সংস্করণ হতে পারে। সবশেষ ২০২৫ ডব্লিউসিএলে চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়নস দল। ইংল্যান্ডের বার্মিংহামে হওয়া ফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা ঘরে তোলে এবি ডি ভিলিয়ার্সের নেতৃত্বাধীন দলটি
পাকিস্তান সুপার লিগের (পিএসএল) এবারের আসরে দল পাওয়া বাংলাদেশের ছয় ক্রিকেটারের মধ্যে পাঁচজনকে অনাপত্তিপত্র (এনওসি) দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শেষ মুহূর্তে দল পাওয়া তানজিদ তামিম এখনো এনওসি পাননি।
বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচ খেলতে ব্রাজিলের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন নেইমার। কিন্তু ফিটনেস সমস্যায় শেষ পর্যন্ত মূল দল থেকে বাদ পড়েছেন তারকা ফরোয়ার্ড।
মিরপুরে সিরিজ নির্ধারণী শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২৯১ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। ম্যাচের শেষ বলে পাকিস্তানকে ২৭৯ রানে অলআউট করে বাংলাদেশ ম্যাচ জিতে নেয় ১১ রানে। সিরিজের প্রথম ওয়ানডেতে জয় থাকায় বাংলাদেশ তিন ম্যাচের সিরিজ জিতে নিয়েছে ২-১ ব্যবধানে।
মিমু বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি প্রশিক্ষক ও বিচারক হিসেবে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক অ্যাথলেটিকস প্রতিযোগিতা ও কর্মসূচিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে, বিশেষ করে অ্যাথলেটিকসের উন