ডেস্ক, রাজনীতি ডটকম

৭৫ বছর পর সবচেয়ে শক্তিশালী টাইফুন ‘বেবিনকা’ চীনের বাণিজ্যিক অঞ্চল সাংহাইতে আছড়ে পড়েছে। স্থানীয় সময় সোমবার (১৬ সেপ্টেম্বর) এ ঝড়টি আঘাত হানে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ঘণ্টায় ১৫১ কিলোমিটার গতিতে ঝড়টি আঘাত হেনেছে। এর আগে ১৯৪৯ সালে টাইফুন ‘গ্লোরিয়া’ এমন তীব্র শক্তি নিয়ে আঘাত হেনেছিল।
চীনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় টাইফুনটি আঘাত হানে। বিশ্লেষকদের মতে, সাংহাইতে সরাসরি শক্তিশালী টাইফুনের আঘাত হানা খুবই দুর্লভ বিষয়। সাধারণত এটি ঘটে থাকে চীনের দক্ষিণাঞ্চলে।
রয়টার্স জানিয়েছে, সাংহাই শহরে অন্তত ২ কোটি ৫০ লাখ মানুষ বাস করে। বেবিনকার আঘাতে তারা বেশ দুর্ভোগে পড়েছেন। রোববার রাত থেকেই সাংহাইয়ের বেশ কয়েকটি বিমানবন্দরের ফ্লাইট চলাচল বাতিল করা হয়েছে। বন্ধ রাখা হয়েছে শহরে বেশ কিছু রেলওয়ে সেবাও।
এ ছাড়া টাইফুন বেবিনকার কারণে রিসোর্ট, পার্কসহ চিড়িয়াখানাগুলো বন্ধ করা হয়েছে এবং বন্ধ রয়েছে ফেরি চলাচলও। কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১০ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১০ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১১ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১২ ঘণ্টা আগে