ডেস্ক, রাজনীতি ডটকম

দক্ষিণ আফ্রিকায় একটি ভবন ধসে মৃতের সংখ্যা বেড়ে ২৬ জনে পৌঁছেছে এবং আরও ২৬ জন নিখোঁজ রয়েছে। কাঠামোটি ভেঙে পড়ার এক সপ্তাহ পরে কর্তৃপক্ষ সোমবার এ কথা জানায়। খবর এএফপি’র।
নগরীর কর্মকর্তারা জানান, দক্ষিণাঞ্চলীয় নগরী জর্জের ওই স্থানে রাতে ও সকালে ছয়টি লাশ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনাকালে ভবনটিতে থাকা ৮১ জনের বেশির ভাগ ছিল নির্মাণ শ্রমিক। এখন পর্যন্ত ২৯ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১৬ ঘণ্টা ধ্বংসস্তুপের চাপা থাকার পর এক ব্যক্তিকে শনিবার বের করে আনা হয়। অনুসন্ধান দলগুলি ধ্বংসপ্রাপ্ত ভবনটিতে চিরুনি অভিযানের প্রতিশ্রুতি দিয়েছে। তবে সেখানে আর কেউ বেঁচে থাকার সম্ভাবনা ক্রমান্বয়ে ম্লান হয়ে আসছে।
জর্জ মিউনিসিপ্যালিটি বলেছে, ঘটনাটি ঘটার এক সপ্তাহ পর্যন্ত উদ্ধার ও পুনরুদ্ধারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করা হচ্ছে।

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৬ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৮ ঘণ্টা আগে