ভিয়েতনামে টাইফুন ইয়াগির প্রভাবে মৃত্যু বেড়ে ১৭৯

ডেস্ক, রাজনীতি ডটকম

পূর্ব এশিয়ার এ বছরের সবচেয়ে শক্তিশালী টাইফুন ইয়াগির আঘাতে এখন পর্যন্ত ১৭৯ জনের প্রাণহানি ঘটেছে এবং একটি সেতুও ধসে পড়েছে। গত শনিবার দেশটির উত্তরাঞ্চলে আঘাত হানে টাইফুন ইয়াগি। প্রবল বাতাস ও ভারি বৃষ্টিপাতের ফলে রেড নদী ও এর আশপাশের প্রদেশগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ফিলিপিন্স ও চীনের হাইনান দ্বীপে তাণ্ডব চালানোর পর শনিবার ভিয়েতনামের উত্তর উপকূল দিয়ে স্থলে উঠে আসে টাইফুন ইয়াগি। এরপর থেকে পশ্চিম দিকে এগিয়ে যাওয়ার পথে হ্যানয়ের ওপর প্রবল ঝড় বইয়ে দেয় ও ভারি বৃষ্টি ঝড়ায়। ঝড়টি লোহিত নদীর উজানের দিকের প্রদেশগুলোতে হাজির হয় আর এর প্রভাবে সোমবার ফু থো প্রদেশে নদীটির ওপর দিয়ে যাওয়া ফং চাউ সেতু ধসে পড়ে।

হ্যানয়ের বাসিন্দা ৪২ বছর বয়সী ট্রান লে কুয়েন রয়টার্সকে বলেন, ‘৩০ বছরের মধ্যে আমার দেখা সবচেয়ে খারাপ বন্যা এটি।’ তিনি আরও বলেন, ‘গতকাল সকালেও সব শুকনো ছিলো। এখন পুরো রাস্তা ডুবে আছে। গত রাতে আমরা ঘুমাতে পারিনি।’

টাইফুন এবং এর ফলে সৃষ্ট ভূমিধস ও বন্যার কারণে ভিয়েতনামের বিভিন্ন স্থানে অন্তত ১৭৯ জন নিহত এবং ১৪৫ জন নিখোঁজ হয়েছে বলে সরকারি সূত্র জানিয়েছে। রেড নদীর পানি গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং আগামী দুই দিনে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

রাজধানীর কিছু স্কুল বন্ধ রাখা হয়েছে এবং শিক্ষার্থীদের সপ্তাহের বাকি দিনগুলোতে বাড়িতে থাকতে বলা হয়েছে। সেই সঙ্গে নিচু এলাকার হাজারো বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে সরকার ও স্থানীয় গণমাধ্যম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১০ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১১ ঘণ্টা আগে