ব্রাজিলে বিমান বিধ্বস্তে ৬২ আরোহীর মরদেহ উদ্ধার

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ব্রাজিলের একটি অঙ্গরাজ্যে বিমান বিধ্বস্ত হয়েছে। এতে করে বিমানটিতে ৬২ জন ছিলেন। বাংলাদেশ সময় শুক্রবার (৯ আগস্ট) রাতে সাড়ে ১১টার পর সাও পাওলোতে বিমান বিধ্বস্ত হওয়ার এই খবর জানিয়েছে বিবিসি।

শুরুতে যাত্রী সংখ্যা বলা হয় ৬১ জন। পরে গতকাল শনিবার এ সংখ্যা সংশোধন করে বলা হয় বিমানটিতে ৬২ জন যাত্রী ছিল। তাদের মধ্যে কেউ বেঁচে নেই। ভোপাস এয়ারলাইন্স জানিয়েছে, এটিআর ৭২-৫০০ মডেলের বিমানটিতে ৫৮ জন যাত্রী এবং ৪ জন ক্রু ছিল।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিমানটি বিধ্বস্ত হওয়ার আগে আকাশে কয়েকবার ঘুরছিল। পরে এটি মাটিতে বিধ্বস্ত হওয়ার সঙ্গে সঙ্গে আগুন ধরে যায়।

বিমানটি আবাসিক এলাকায় বিধ্বস্ত হলেও বাসিন্দারের কেউ মারা যায়নি। কর্তৃপক্ষ জানিয়ে বিমানটি বিধ্বস্তের কারণে একটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

এদিকে সাও পাওলো রাজ্য জানিয়েছে, শনিবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টার মধ্যে তারা মরদেহগুলো উদ্ধার করেছে। এদের মধ্যে ৪৩ জন পুরুষ এবং ২৮ জন নারী। তাদের ময়না তদন্তের জন্য পুলিশ এসব লাশ মর্গে পাঠিয়েছে। পরিচয় শনাক্ত হওয়ার পরই এসব লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা বিমান বিধ্বস্তে নিহতদের প্রতি গভীর শোক ও দুঃখ প্রকাশ করে। এছাড়া নিহতদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৮ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৮ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০ ঘণ্টা আগে