ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেন উপকূলে অভিবাসী ও শরণার্থীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৪৫ জন আরোহী ছিলেন বলে জানা যাচ্ছে। দুর্ঘটনার পর চারজনের খোঁজ পাওয়া গেলেও বাকিরা এখনো নিখোঁজ রয়েছেন। বৃহস্পতিবার (২৫ জুলাই) ইয়েমেনে জাতিসংঘের শরণার্থী সংস্থা (ইউএনএইচসিআর) এ তথ্য জানিয়েছে।
কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জাতিসংঘের শরণার্থী সংস্থার বরাতে জানিয়েছে, ইয়েমেনে অন্তত ৪৫ অভিবাসী ও শরণার্থী বহনকারী একটি নৌকা ডুবির পর মাত্র চারজনকে জীবিত পাওয়া গেছে।
এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, লোহিত সাগরের দক্ষিণ প্রান্ত বরাবর বয়ে চলা তাইজ প্রদেশের উপকূলের কাছে প্রবল বাতাস এবং অতিরিক্ত যাত্রী থাকায় স্থানীয় সময় বুধবার (২৪ জুলাই) রাতে ওই নৌকাটি ডুবে যায়।
তবে ঘটনার বিস্তারিত কোনো তথ্য দেয়নি জাতিসংঘের শরণার্থী সংস্থা। সংস্থাটি বলেছে, বেঁচে থাকা ব্যক্তিদের সহায়তা করার জন্য অংশীদারদের সঙ্গে কাজ করছে তারা। নৌকাডুবির এই ঘটনাটি ইয়েমেন এবং আফ্রিকার মধ্যে বিপজ্জনক যাত্রার বিষয়টিও তুলে ধরেছে তারা।
এর আগে গত মাসে, ইয়েমেনের দক্ষিণ উপকূলে এডেন উপসাগরে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে যাওয়ার পরে অন্তত ৫৬ সোমালি এবং ইথিওপিয়ান অভিবাসীর মৃত্যু হয়। এ ঘটনায় আরও ১৪০ জন নিখোঁজ হওয়ার খবরও পাওয়া সামনে আসে।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)-এর তথ্য অনুসারে, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনে আগত অভিবাসীর সংখ্যা ২০২২ সালের প্রায় ৭৩ হাজার থেকে বেড়ে গত বছর ৯৭ হাজার ২০০ জনের বেশি হয়েছে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২১ ঘণ্টা আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
২১ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১ দিন আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১ দিন আগে