ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করে এক বিবৃতি জারি করেছে তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৯ জুলাই) জারি করা বিবৃতিতে বলা হয়েছে, গণহত্যাকারী হিটলারের যে পরিণতি হয়েছিল, গণহত্যাকারী নেতানিয়াহুরও তেমন পরিণতি হবে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, যারা ফিলিস্তিনিদের নির্মূল করার চেষ্টা করছে, গণহত্যাকারী নাৎসিদের মতোই তাদেরকেও একদিন জবাবদিহি করতে হবে। মানবতা ফিলিস্তিনিদের পাশে দাঁড়াবে। নেতানিয়াহু ফিলিস্তিনিদের নির্মূল করতে পারবেন না।
ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে জনসমক্ষে ঝগড়ার দীর্ঘ ইতিহাস রয়েছে প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের। ফিলিস্তিনিদের সমর্থনে ইসরায়েল আক্রমণ করার এবং শেষ করার হুমকি দেন তিনি।
চলমান গাজা যুদ্ধ সম্পর্কে তুর্কি নেতা বলেন, আমাদেরকে খুবই শক্তিশালী হতে হবে, যাতে ইসরায়েল ফিলিস্তিনিদের সঙ্গে আবারও সংঘাতে যেতে না পারে। যেভাবে আমরা লিবিয়া বা কারাবাখে প্রবেশ করেছি, ইসরায়েলের সঙ্গেও আমরা তেমনটাই করতে চাই।
ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ তুরস্কের প্রেসিডেন্টের মন্তব্যের জবাব দিয়েছেন। বলেছেন, ফিলিস্তিনিদের সাহায্য করতে তুরস্কের ইসরায়েলে প্রবেশ করা উচিত। তিনি আরও বলেন, এরদোয়ান সাদ্দাম হোসেনের পদাঙ্ক অনুসরণ করছেন। তাকে মনে রাখতে হবে সেখানে কী ঘটেছিল এবং কীভাবে তা শেষ হয়েছিল।
তাদের এই বাগযুদ্ধের কয়েক ঘণ্টা পর তুরস্কের পক্ষ থেকে বিবৃতিটি জারি করা হয়।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
২০ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
২০ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
২১ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১ দিন আগে