হামাসপ্রধান হলেন নাম সিনওয়ার

ডেস্ক, রাজনীতি ডটকম
ইয়াহিয়া সিনওয়ার। ফাইল ছবি

ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধা হামাসের রাজনৈতিক ব্যুরোর নতুন প্রধান হিসাবে ইয়াহিয়া সিনওয়ারের নাম ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) এই তথ্য জানিয়েছে হামাস। খবর আলজাজিরার।

বিবৃতিতে জানিয়েছে, ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস কমান্ডার ইয়াহিয়া সিনওয়ারকে এই আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর প্রধান হিসাবে নির্বাচন করা হয়েছে। তিনি শহিদ কমান্ডার ইসমাইল হানিয়াহের স্থলাভিষিক্ত হলেন।

গত ৩১ জুলাই ইরানের তেহরানে হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাসভবনে ক্ষেপণাস্ত্র হামলা হলে তিনি নিহত হন। এই হামলায় তার একজন দেহরক্ষীও প্রাণ হারিয়েছেন। এই হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার করেছে ইরান, হিজবুল্লাহ ও হামাস। যদিও এই হামলার দায় স্বীকার কিংবা অস্বীকার করেনি তেলআবিব।

হানিয়া নিহত হওয়ার পর থেকেই হামাস প্রধানের পদটি খালি ছিল। এতদিন এই পদে বিভিন্ন জনের নাম শোনা গেলেও এখন ইয়াহিয়া সিনওয়ারকে বেছে নিলেন প্রতিরোধ যোদ্ধারা।

ইয়াহিয়া সিনওয়ারের বয়স ৬১ বছর। গত ৭ অক্টোবর ইসরাইলি ভূখণ্ডের ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের নজিরবিহীন হামলার পেছনে তাকে প্রধান পরিকল্পনাকারী হিসেবে দেখে থাকে ইসরাইল। এই হামলায় ১২০০ ইসরাইলি নিহত এবং দুই শতাধিক ইসরাইলিকে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস।

হামাসের এই হামলার পরই প্রতিরোধ যোদ্ধাদের বিরুদ্ধে যুদ্ধের নামে গাজায় গণহত্যা শুরু করে ইসরাইলি বাহিনী। তাদের হামলায় এখন পর্যন্ত প্রায় ৪০ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে বেশিরভাগই শিশু।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৮ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৮ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২০ ঘণ্টা আগে