ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরায়েলি বিমান হামলায় লেবাননে সামের আল হাজ নামের হামাসের এক জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। এ সময় তার একজন দেহরক্ষীও নিহত হয়েছেন।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার লেবাননের সিডন শহরে একটি গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে হামাসের একজন জ্যেষ্ঠ কমান্ডার ও তার দেহরক্ষী নিহত হয়েছেন।
গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের জ্যেষ্ঠ নেতাদের অনেকেই কাতার ও লেবাননে বাস করেন। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামাসের মিত্র।
জানুয়ারিতে বৈরুতের উপকণ্ঠে একটি ইসরায়েলি হামলায় হামাসের উপপ্রধান সালেহ আরৌরি নিহত হন। গত সপ্তাহে একই এলাকায় একটি হামলায় হিজবুল্লাহর শীর্ষ সামরিক কমান্ডার ফুয়াদ শুকুর নিহত হন।
শুকুর নিহতের কয়েক ঘণ্টার মধ্যে হামাসের প্রধান ইসমাইল হানিয়েহকে তেহরানে হত্যা করা হয়। ইরান ও তার আঞ্চলিক মিত্র হিজবুল্লাহ ও হামাস এসব হত্যার জন্য ইসরায়েলকে দোষারোপ করেছে এবং প্রতিশোধের ঘোষণা দিয়েছে।
উল্লেখ্য, গত বছরের ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইসরায়েলি কর্তৃপক্ষের দাবি, এই হামলায় প্রায় ১২০০ নিহত ও দুই শতাধিক ইসরায়েলিকে জিম্মি করে গাজায় নিয়ে গেছে হামাস যোদ্ধারা। এর জবাবে ওই দিনই ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় বিমান হামলা ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। ১০ মাস পেরিয়ে গেলেও এখনো এ হামলা অব্যাহত আছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য বলছে, ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় গাজায় ইতিমধ্যে ৩৯ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। আর আহতের সংখ্যা ছাড়িয়েছে ৯১ হাজার।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১৮ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১৮ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১৯ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
২০ ঘণ্টা আগে