চীনে ভারী বর্ষণে ভূমিধস, নিহত ১২

ডেস্ক, রাজনীতি ডটকম

প্রবল ঘূর্ণিঝড় গেইমারের আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে চীনের হুয়ান প্রদেশ। অঞ্চলটিতে ভারী বর্ষণে ও ভূমিধসে এ পর্যন্ত কমপক্ষে ১২ জন নিহতের খবর পাওয়া গেছে। রাষ্ট্রীয় গণমাধ্যম সিজিটিএন-কে উদ্ধৃত করে রোববার এ খবর দিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু। এতে বলা হয়েছে, প্রবল বৃষ্টিপাতে হেনইয়াং শহরের ইউয়েলিন গ্রামে বসতবাড়ির বড় একটি অংশ ভূমিধসে ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৮ জনকে খুঁজে পেয়েছে যাদের ১২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এ ছাড়া আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানানো হয়েছে। গত বৃহস্পতিবার ফিলিপাইন, তাইওয়ান এবং চীনের হুয়ান প্রদেশে আঘাত হানে প্রবল ঘূর্ণিঝড় গেইমার। এতে ফিলিপাইনে ৩৪ জন এবং তাইওয়ানে ১০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া ওই অঞ্চলগুলোতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দেশগুলোর গণমাধ্যমের খবরে বলা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

২০ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১ দিন আগে