ডেস্ক, রাজনীতি ডটকম

গত সপ্তাহে লেবাননে একসঙ্গে প্রায় চার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় দখলদার ইসরায়েল। ফোনের চেয়ে ছোট পেজার যোগাযোগের একটি পুরোনো ডিভাইস। যেটির মাধ্যমে বার্তা আদান-প্রদান করা যায়।
ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা আহমদ বখশায়েশ আরদেস্তানি জানিয়েছেন, সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির কাছেও এ ধরনের একটি পেজার ছিল। যা ইসরায়েল জানত। তার ধারণা, রাইসির হেলিকপ্টার বিধ্বস্ত করতে দখলদার ইসরায়েল হয়ত তার ব্যবহৃত পেজারটিতে বিস্ফোরণ ঘটিয়েছিল।
আহমদ বখশায়েশ আরদেস্তানি ইরানের সংসদের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন। তিনি বলেছেন, হিজবুল্লাহর যোগাযোগ ব্যবস্থা হ্যাক করে ইসরায়েল জানতে পেরেছিল প্রেসিডেন্ট রাইসিও একটি পেজার ব্যবহার করতেন।
তার ধারণা, আজারবাইজান থেকে রাইসি যখন হেলিকপ্টারে দেশে ফিরছিলেন তখন হয়ত দখলদার ইসরায়েল তার পেজারে বিস্ফোরণ ঘটায়।
ইরানের সরকারি এ কর্মকর্তা আরও জানিয়েছেন, হিজবুল্লাহর জন্য যেসব পেজার কেনা হয়েছিল সেটির সঙ্গে ইরানের সংশ্লিষ্টতা ছিল।
তারবিহীন যোগাযোগের ডিভাইস পেজার। গত সপ্তাহে লেবাননে হাজার হাজার পেজারে বিস্ফোরণ ঘটায় ইসরায়েল।
গত ১৯ মে আজারবাইজান থেকে ইরানে ফিরছিলেন ইব্রাহিম রাইসি। ওইদিন তাকে বহনকারী হেলিকপ্টারটি একটি দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয়। ওই দুর্ঘটনায় রাইসিসহ হেলিকপ্টারের সব আরোহী প্রাণ হারান।
তবে এ মাসের শুরুতে রাইসির হেলিকপ্টার বিধ্বস্তের আনুষ্ঠানিক রিপোর্ট প্রকাশ করে ইরান। এতে বলা হয় খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টারটি মাটিতে আছড়ে পড়ে।
সূত্র: টাইমস অব ইসরায়েল

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৬ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৭ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৭ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৮ ঘণ্টা আগে