ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক আপসানা বেগমসহ লেবার পার্টির ৭ এমপিকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। সাবেক ছায়া অর্থমন্ত্রী জন ম্যাকডোনেলও এই তালিকায় রয়েছেন। ব্রিটেনের পার্লামেন্টে দুই সন্তানের সুবিধার সীমা তুলে নেওয়ার পক্ষে ভোট দেওয়ায় তাদের বহিষ্কার করেছেন হুইপ।
মঙ্গলবার (২৩ জুলাই) পার্লামেন্টে লেবার সরকারের প্রথম ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে ১০৩ জন এবং বিপক্ষে ৩৬৩ ভোট পড়েছে। ফলে প্রস্তাবটি বাতিল হয়ে গেছে। এই প্রস্তাব পাস হলে যুক্তরাজ্যে দুই সন্তানের বেশি হলেও চাইল্ড ট্যাক্স ক্রেডিট (সামাজিক সুবিধা) দাবি করতে পারতেন বাবা-মায়েরা।
কিন্তু ওই প্রস্তাব পাস না হওয়ায় তারা সেই সুবিধা পাচ্ছেন না। বর্তমানে শুধু দুই সন্তানের জন্য এই সুবিধা পাচ্ছেন তারা।
পার্লামেন্টে ভোটাভুটির পর প্রস্তাবটি বাতিল হয়ে যাওয়ার পর জন ম্যাকডোনেল, রিচার্ড বার্গন, ইয়ান বার্নি, রেবেকা লং-বেইলি, ইমরান হুসেন, আপসানা বেগম ও জারাহ সুলতানাকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হয়। তবে পার্লামেন্টে তাদের সদস্যপদ বহাল থাকছে। আগামী ৬ মাস তারা স্বতন্ত্র সদস্য হিসেবে ভূমিকা পালন করবেন।
এদিকে ইউগভের সাম্প্রতিক এক জরিপ বলছে, ৬০ শতাংশ মানুষ মনে করে দুই সন্তান নীতিই বহাল থাকা উচিত। এদিকে জারাহ সুলতানা বলেছেন, তিনি জানতেন না যে, এই প্রস্তাবের পক্ষে ভোট দিলে তাকে বহিষ্কার করা হবে।
তিনি বলেন, এটা কোনো খেলা নয়, এটা মানুষের জীবনের বিষয়। এটা দারিদ্র সীমার মধ্যে থাকা ৩ লাখ ৩০ হাজার শিশুর পরিস্থিতির বিষয়।
বহিষ্কৃত এমপিদের অধিকাংশই ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিনের অনুসারী। তিনি স্বতন্ত্র এমপি হিসেবে পার্লামেন্টে রয়েছেন। তিনিও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টি উত্থাপিত প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।
২১ ঘণ্টা আগে
সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
২১ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১ দিন আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১ দিন আগে