আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, একই পরিবারের ৮ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
ভূমিকম্প। প্রতীকী ছবি
ভূমিকম্প। প্রতীকী ছবি

আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্পে একই পরিবারের ৮ জনের মৃত্যু হয়েছে। শনিবার (৪ এপ্রিল) দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আফগানিস্তানে শুক্রবার (৩ এপ্রিল) রাতে আঘাত হানা এক ভূমিকম্পে কাবুল প্রদেশে একই পরিবারের আট সদস্য মারা গেছেন।

ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) অনুসারে, ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি শুক্রবার রাত ৮টা ৪২ মিনিটে উত্তর-পূর্ব বাদাখশান প্রদেশের কেন্দ্রস্থলে ভূপৃষ্ঠ থেকে ১৮৬ কিলোমিটার (১১৫ মাইল) গভীরে আঘাত হানে।

এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী কাবুলসহ দেশের বিভিন্ন অংশে কম্পন অনুভূত হয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র শরাফত জামান গণমাধ্যমকে পাঠানো এক বার্তায় বলেন, কাবুল প্রদেশের গোসফান্দ দারা এলাকায় ভূমিকম্পে একই পরিবারের আট সদস্যের মৃত্যু হয়েছে।

তিনি আরও জানান, ওই পরিবারের একমাত্র জীবিত সদস্য হলো প্রায় দুই বছর বয়সি একটি শিশু এবং দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, কম্পনে শিশুটি আহত হয়েছে।

গত আগস্টে পূর্ব আফগানিস্তানে ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্প পাহাড়ের পাশের গ্রামগুলোকে নিশ্চিহ্ন করে দেয় এবং দুই হাজারের বেশি মানুষ মারা যায় যা দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক ভূমিকম্প।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement