ডেস্ক, রাজনীতি ডটকম

গত বছরের ৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলের হামলায় গাজায় এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলের হামলায় ৬৩ জন নিহত ও ১১৪ জন আহত হয়েছে। এ নিয়ে রোববার পর্যন্ত ১৫ হাজার শিশুসহ অন্তত ৩৫ হাজার ৩৪ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। রোববার অন্তত ৪৫ ফিলিস্তিনির মরদেহ আল-আকসা হাসপাতালে নেওয়া হয়েছে বলে প্রতিবেদনে জানানো হয়।
প্রতিবেদনে আরও জানানো হয়, ইসরায়েল ও হামাসের মধ্যে ৭ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে ফিলিস্তিনি ভূখণ্ডে ৭৮ হাজার ৭৫৫ জন আহত হয়েছে। হতাহতদের অধিকাংশই নারী ও শিশু।
মন্ত্রণালয় বলেছে, অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছতে পারছেন না। এদিকে শনিবার পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, দক্ষিণ গাজার রাফা শহর থেকে প্রায় ৩ লাখ ফিলিস্তিনি অন্যত্র সরে গেছে।
গত ৭ মাসে গাজায় ইসরায়েলি বাহিনীর গুলি ও বোমা হামলা থেকে বাঁচতে রাফায় আশ্রয় নিয়েছিল নারী শিশুসহ অন্তত ১৪ লাখ ফিলিস্তিনি। তবে গত ৪ মে স্থল অভিযান চালানোর উদ্দেশ্যে পূর্ব রাফা ও উত্তর গাজা থেকে স্থানীয় বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। এরপর থেকেই শহরটি ছেড়ে পালিয়ে যেতে থাকে ফিলিস্তিনিরা।

আসামের বিরোধী দল অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টের (এআইইউডিএফ) এই প্রধান সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আরও বলেন, কথিত অবৈধ অভিবাসীদের শনাক্ত ও ফেরত পাঠানোর ক্ষেত্রে আইন ও সংবিধান অনুসরণ করতেই হবে। সীমান্তে কাউকে জোর করে ঠেলে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
১১ ঘণ্টা আগে
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের ফিলাডেলফিয়ায় অনলাইন ফুড ডেলিভারি প্রতিষ্ঠান ডোরড্যাশের এক বাংলাদেশি কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহত মো. মাহফুজুল হক (৪৩) রাজশাহীর বাসিন্দা ছিলেন। তিনি স্ত্রী ও ১৪ বছর বয়সী সন্তানকে নিয়ে ফিলাডেলফিয়ায় বসবাস করতেন।
১৬ ঘণ্টা আগে
ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
১৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
১৮ ঘণ্টা আগে