ডেস্ক, রাজনীতি ডটকম

জার্মানির পশ্চিমাঞ্চলীয় শহর সোলিংজেনে একটি উৎসবে ছুরিকাঘাতে তিনজন নিহত হয়েছে। এসময় গুরুতর আহত হয়েছেন চারজন। স্থানীয় সময় শুক্রবার রাতে ওই হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে রয়টার্স।
হামলাকারী একজনই ছিল বলে জানা গেছে। তবে তাকে ধরতে পারেনি পুলিশ। হতাহতের এ ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন সোলিনেজের মেয়র টিম-অলিভার কার্জবাখ।
এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের শহরে হামলার এই ঘটনা আমার হৃদয় ভেঙ্গে দিয়েছে। আমরা যাদেরকে হারিয়েছি, তাদের জন্য আমার চোখে জল আসছে। আহতদের জন্য আমি সমবেদনা জানাচ্ছি।”
পুলিশ বলছে, সোলিনজেন শহরের ৬৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই হামলার ঘটনা ঘটে। মেয়রের বার্তায় বলা হয়েছে, শহরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি বিপণী বিতান প্রাঙ্গণে উন্মুক্ত ব্যান্ড কনসার্টে হামলার ঘটনাটি ঘটে।
ছুরি হামলার পরপরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হার্বার্ট রেউল। তিনি সাংবাদিকদের বলেছেন, মানুষ হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে। তবে হামলার কারণ সম্পর্কে তিনি কিছু জহানাতে পারেননি।

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১৫ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১৬ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১৬ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১৭ ঘণ্টা আগে