বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পেন্টাগনও

ডেস্ক, রাজনীতি ডটকম

বাংলাদেশের চলমান পরিস্থিতি অব্যাহতভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিষয়ক মন্ত্রণালয় পেন্টাগন। ২৩শে জুলাই নিয়মিত ব্রিফিংয়ে পেন্টাগন প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট রাইডার একথা জানান। তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মতো শান্ত থাকার আহ্বান জানান। বলেন, আমরা অব্যাহত সহিংসতা দেখতে চাই না। একজন সাংবাদিক তার কাছে বাংলাদেশ পরিস্থিতি নিয়ে প্রশ্ন করেন। তিনি জানতে চান- ক্ষমতাসীন সরকার প্রধানের দেখামাত্র গুলি করার নির্দেশ পেয়ে নিরাপত্তা রক্ষাকারীরা গণহারে হত্যাকাণ্ড চালাচ্ছেন। শিক্ষার্থীদের চলমান বিক্ষোভের এমন পরিস্থিতিতে বাংলাদেশকে কীভাবে পর্যবেক্ষণ করছে পেন্টাগন? ওই প্রশ্নকর্তা আরও দাবি করেন- কয়েক শত (হান্ড্রেডস) মানুষকে হত্যা করা হয়েছে। আহত হয়েছেন কয়েক হাজার। ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে। সারা দেশে সরকার জারি করেছে কারফিউ।

সাংবাদিক আরও জানতে চান, জাতিসংঘে শান্তিরক্ষী মিশনে সমর্থন দিতে সবচেয়ে বড় দাতা যুক্তরাষ্ট্র। ওইসব ব্যক্তিবিশেষ, যারা চরমভাবে নিয়ম লঙ্ঘন করছে- তাদের নিজেদের দেশে চরমভাবে মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত, তারা জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে সদস্যদের মোতায়েন করছে। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কী? যারা নিজেদের দেশে শান্তি বজায় রাখতে সক্ষম নন, তারা কীভাবে...। ওই সাংবাদিকের প্রশ্ন শেষ না হতেই জেনারেল রাইডার বলেন, এই মঞ্চ থেকে আপনাকে জানানোর মতো তথ্য নেই আমার কাছে। আমি শুধু বলতে পারি, আমরা সুস্পষ্টতই সহিংসতা বৃদ্ধি পাক, সেটা দেখতে চাই না। অবশ্যই আমরা চাই (পরিস্থিতি) শান্ত হোক। আমরা চাই মানবাধিকারের স্বীকৃতি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২১ ঘণ্টা আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২১ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১ দিন আগে