ইয়েমেনে যাত্রীবাহী বাস উল্টে নিহত ১৪

ডেস্ক, রাজনীতি ডটকম

ইয়েমেনের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় পাহাড়ি এলাকায় একটি যাত্রীবাহী বাস উল্টে ১৪ জন নিহত হয়েছেন। বাসটি দক্ষিণাঞ্চলীয় রাজ্য এডেন থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় রাজ্য তাইজে যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে। খবর-আরব নিউজ

রাষ্ট্র পরিচালিত সংবাদমাধ্যম সাবাহর খবরে বলা হয়েছে, গতকাল রোববার বাসটি হঠাৎ করে যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে উল্টে যায়। এতে ওই ১৪ জন যাত্রী নিহত হয়।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, দুর্ঘটনা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়। ইয়েমেনে ভয়াবহ সড়ক দুর্ঘটনা অপ্রত্যাশিত কোনো ঘটনা নয়, কারণ কয়েক দশক ধরে চলা গৃহযুদ্ধের কারণে দেশটিতে অবকাঠামোগত সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে প্রতি বছর সড়ক দুর্ঘটনা বহু মানুষ প্রাণ হারায়। বিশেষ করে- দ্রুত গতি, ভাঙাচূড়া রাস্তা এবং দুর্বল ট্রাফিক ব্যবস্থার কারণে এমন ঘটনা ঘটে।

২০১৪ সালে ইরান সমর্থিত হুতি বিদ্রোহীরা ইয়েমেন দখলে নিলে দেশটিতে গৃহ যুদ্ধ শুরু হয়। তারা রাজধানী সানা দখলসহ উত্তরাঞ্চলের বেশ কিছু শহর দখল করে।

এরপর ২০১৫ সালের মার্চে সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেন আন্তর্জাতিক সরকার প্রতিষ্ঠায় যুদ্ধ শুরু করে। যেখানে মার্কিন যুক্তরাষ্ট্রেরও সমর্থন ছিল। কিন্তু সেই যুদ্ধে সুবিধা করতে পারেনি সৌদি আরব।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১১ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১২ ঘণ্টা আগে