টানা তৃতীয়বার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হলেন মাদুরো

ডেস্ক, রাজনীতি ডটকম
নিকোলাস মাদুরো। ছবি : সংগৃহীত

ভেনেজুয়েলায় প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হলেন ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির (পিএসইউভি) প্রার্থী নিকোলাস মাদুরো। ২০১৩ সালে প্রেসিডেন্ট হুগো শ্যাভেজের মৃত্যুর পর থেকে ১১ বছর ধরে তিনি প্রেসিডেন্ট পদে রয়েছেন। মাদুরো টানা তৃতীয়বারের মতো প্রেসিডেন্ট হলেন।

এর আগে ভেনেজুয়েলার স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টায় ভোটগ্রহণ শেষ হয়েছে। দেশটির নির্বাচনে ২ কোটি ১০ লাখ নিবন্ধিত ভোটার রয়েছেন। এই নির্বাচনের মাধ্যমে ১১ বছর ধরে ক্ষমতায় থাকা নিকোলাস মাদুরো আবারও ক্ষমতায় আসলেন। তবে এবার সবচেয়ে কঠিন নির্বাচনী লড়াইয়ের মুখোমুখি হয়েছিলেন তিনি। নিকোলাস মাদুরোর ইউনাইটেড সোশ্যালিস্ট পার্টির ২৫ বছর ধরে দেশটিতে ক্ষমতায় আছেন।

বামপন্থী নেতা ও সাবেক প্রেসিডেন্ট হুগো শ্যাভেজ ক্যান্সারে মারা যান ২০১৩ সালে। এরপর ক্ষমতায় আসেন ৬১ বছর বয়সী মাদুরো। এবার সব বিরোধী দল ঐক্যবদ্ধ হয়ে এডমুন্ডো গনজালেজ উরুতিয়াকে প্রেসিডেন্ট প্রার্থী ঘোষণা করেছে। প্রধান বিরোধী দলের নেতা মারিয়া কোরিনা মাচাদোকে সরকারি দায়িত্ব গ্রহণে নিষিদ্ধ করার পর তাকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।

আগের দুটি নির্বাচনে (২০১৩ ও ২০১৮) বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো মোরোস জিতেছিলেন। মাদুরো তৃতীয় মেয়াদের জন্য নির্বাচিত হলেন, যা ২০২৫ সালে শুরু হয়ে ছয় বছর চলবে। তিনি বাম ও গণতান্ত্রিক দলগুলোর একটি বিশাল জোটের নেতৃত্ব দিচ্ছেন, যারা ২৫ বছর আগে সংঘটিত বলিভারিয়ান বিপ্লবকে রক্ষা করতে একত্র হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

২০ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

২০ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২১ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১ দিন আগে