গাজায় ইসরায়েলি হামলায় ২ সাংবাদিক নিহত

ডেস্ক, রাজনীতি ডটকম
গাজায় ইসরায়েলি হামলায় নিহত দুই সাংবাদিক। ছবি: সংগৃহীত

অবরুদ্ধ গাজা উপত্যকায় আল জাজিরার দুই সাংবাদিক নিহত হয়েছেন। আল জাজিরা এক প্রতিবেদনে জানিয়েছে, ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় ইসমাইল আল গৌল এবং তার সঙ্গে থাকা ফটোসাংবাদিক রামি আল-রিফি নিহত হয়েছেন।

প্রাথমিক তথ্য অনুযায়ী, স্থানীয় সময় বুধবার গাজা সিটির পশ্চিমাঞ্চলে শাতি শরণার্থী শিবিরে ওই সাংবাদিকদের গাড়িতে হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তারা প্রাণ হারান।

গতকাল বুধবার গুপ্তহত্যার শিকার হন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া। আল জাজিরার ওই দুই সাংবাদিক গাজায় অবস্থিত ইসমাইল হানিয়ার বাড়ির কাছাকাছি থেকে মূলত খবর সংগ্রহের জন্য গিয়েছিলেন।

এদিকে দুই সহকর্মীকে হারিয়ে আল জাজিরার সাংবাদিকদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। আনাস আল শরীফ নামের তাদের এক সহকর্মী বলেন, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের কষ্ট, আহতদের আর্তনাদ এবং গাজার নিরীহ জনগণের বিরুদ্ধে ইসরায়েলি দখলদারিত্বের গণহত্যার কথা প্রচার করছিলেন ইসমাইল।

তিনি বলেন, যা ঘটেছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। ইসমাইল এবং রামির গায়ে প্রেস লেখা জ্যাকেট ছিল। তারপরেও তাদের গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। এই হামলার ১৫ মিনিট আগেও তারা আল জাজিরার নিউজ ডেস্কের সঙ্গে যোগাযোগ করেছেন।

সে সময় তারা জানান যে, তারা একটি বাড়ির কাছে অবস্থান করছেন যেখানে হামলা চালানো হয়েছে এবং লোকজনকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

তবে ওই হামলার বিষয়ে ইসরায়েলি বাহিনীর কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। গাজায় প্রায় ১০ মাস ধরে চলা যুদ্ধে বহু সাংবাদিক প্রাণ হারিয়েছেন। তবে ইসরায়েল শুরু থেকেই সাংবাদিকদের লক্ষ্য করে হামলা চালানোর বিষয়টি অস্বীকার করে আসছে।

এক বিবৃতিতে আল জাজিরা মিডিয়া নেওয়ার্ক বলছে, এটা ইসরায়েলি বাহিনীর ইচ্ছাকৃত হামলা। এই ঘটনায় সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে এই সংবাদমাধ্যম।

কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টসের (সিপিজে) প্রাথমিক পরিসংখ্যান অনুযায়ী, গত ৭ অক্টোবর থেকে সংঘাত শুরুর পর থেকে এখন পর্যন্ত যারা নিহত হয়েছেন তাদের মধ্যে অন্তত ১১১ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী রয়েছেন। তবে গাজার সরকারি মিডিয়া অফিস জানিয়েছে, এ পর্যন্ত ১৬৫ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করা হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৯ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

২০ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

২০ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

২১ ঘণ্টা আগে