ডেস্ক, রাজনীতি ডটকম

ইসরাইলি বাহিনী লেবাননের ওপর নতুন করে আক্রমণ চালিয়েছে। বৃহস্পতিবার রাতের এ আগ্রাসনে মাত্র ২০ মিনিটের মধ্যে দেশটির ৭০টি অঞ্চলে ব্যাপকভাবে বোমা বর্ষণ করা হয়েছে।
আরব গণমাধ্যম জানিয়েছে, তেলআবিবের অপরাধী শাসকগোষ্ঠী লেবাননের ওপর ধারাবাহিকভাবে এ হামলা চালিয়ে আসছে।
ইসরাইলি মিডিয়া সূত্র জানায়, ইসরাইলি বাহিনী এ আক্রমণের সময় লেবাননের ৭০টি অঞ্চলে বোমা বর্ষণ করেছে। সেই সঙ্গে এ হামলায় হিজবুল্লাহর ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তারা দাবি করেছে।
যদিও হিজবুল্লাহর পক্ষ থেকে এ বিষয়ে এখনো কোনো মন্তব্য পাওয়া যায়নি।
লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি গত বছরের ৭ অক্টোবর থেকে ইসরাইলি সামরিক অবস্থানগুলোতে নিয়মিত হামলা চালিয়ে আসছে। যা মূলত অবরুদ্ধ গাজা এবং দক্ষিণ লেবাননে ইসরাইলের আগ্রাসনের প্রতিশোধ হিসেবে পরিচালিত হয়।
গত বছরের ৭ অক্টোবর হামাসের নজিরবিহীন হামলার প্রতিক্রিয়ায় ইসরাইল গত ১১ মাস ধরে গাজার ওপর বর্বরোচিত যুদ্ধ চালিয়ে আসছে। এতে এ পর্যন্ত প্রায় ৪২ হাজার ফিলিস্তিনি নিহত এবং ৯৬ হাজার জন আহত হয়েছে। যাদের বেশিরভাগই নারী ও শিশু।
হামাস অবশ্য ওই হামলাকে ফিলিস্তিনি জনগণের ওপর তাদের কঠোর অত্যাচারের প্রতিক্রিয়া হিসেবে উল্লেখ করেছে। তবে এরপর থেকেই ইসরাইল গাজার ওপর সম্পূর্ণ অবরোধ আরোপ করে। যার ফলে দুই মিলিয়নেরও বেশি মানুষের জীবন-জীবিকা বিপর্যস্ত হয়ে পড়ে। এ অবরোধে গাজার জ্বালানি, বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় জল সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সূত্র: মেহের নিউজ এজেন্সি

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
৭ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
৮ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
৮ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
৯ ঘণ্টা আগে