শপথ নিলেন শ্রীলঙ্কার নতুন প্রেসিডেন্ট

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২৪, ২২: ১৩

শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন দেশটির বামপন্থী রাজনীতিবিদ অনূঢ়া কুমারা দিশানায়েকে। সদ্য শেষ হওয়া নির্বাচনে প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।

স্বচ্ছ রাজনীতির প্রতিশ্রুতি দিয়েছেন প্রেসিডেন্ট দিশানায়েকে। তার দেশ শ্রীলঙ্কা অর্থনৈতিক বিপর্যয় কাটিয়ে উঠতে চেষ্টা করছে। তিনি নিজেকে এমন একজন হিসেবে উপস্থাপন করেন, যিনি প্রতিষ্ঠিত ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেন।

বিশ্লেষকরা মনে করছেন, তার জয় প্রমাণ করে যে, দেশে দীর্ঘদিন ধরে প্রচলিত দুর্নীতি ও পক্ষপাতিত্ব জনগণ প্রত্যাখ্যান করছে।

শ্রীলঙ্কায় ২০২২ সালে অর্থনৈতিক বিপর্যয় জনরোষ তৈরি করে। এতে পদচ্যুত হন সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে।

দিশানায়েকে বলেন, আমাদের স্বচ্ছ রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা করা প্রয়োজন। আমি এটি অর্জন করতে প্রতিশ্রুতিবদ্ধ। রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের শ্রদ্ধা ও আস্থা ফিরিয়ে আনতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।

৫৫ বছর বয়সী এ নেতা একেডি নামে পরিচিত। তিনি শ্রীলঙ্কানদের বলেন, নেতাকে ভোট দিয়েই গণতন্ত্র শেষ হয় না। গণতন্ত্রকে আমাদের শক্তিশালী করতে হবে। আমি গণতন্ত্র রক্ষায় আমার সর্বোচ্চ চেষ্টা করার অঙ্গীকার করছি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৬ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৭ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৭ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৮ ঘণ্টা আগে