ডেস্ক, রাজনীতি ডটকম

আগস্ট জুড়েই ভারতের রাজধানী নয়াদিল্লি এবং তার আশপাশের এলাকায় যে পরিমাণ বৃষ্টিপাত হয়েছে, তা বিগত ১২ বছরের আগস্ট মাসগুলোর বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে ফেলেছে। দিল্লির আবহাওয়া দপ্তর সফদরজং অবজারভেটরি শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে এ তথ্য।
বিবৃতিতে বলা হয়েছে, ১ আগস্ট থেকে ২৯ আগস্ট পর্যন্ত রাজধানী নয়াদিল্লিতে মোট বৃষ্টিপাত হয়েছে ৩৭৮ দশমিক ৫ মিলিমিটার। গত ১২ বছরের কোনো আগস্ট মাসে দিল্লিতে এই পরিমাণ বৃষ্টিপাত হয়নি।
ভারতের জাতীয় আবহাওয়া দপ্তর আইএমডির রেকর্ড বলছে, দিল্লির বাসিন্দারা সবচেয়ে বৃষ্টিবহুল আগস্ট দেখেছে ১৯৬১ সালে। ওই বছরের আগস্টে নয়াদিল্লি ও তার আশপাশের এলাকায় মোট বৃষ্টিপাত হয়েছিল ৫৮৩ দশমিক ৩ মিলিটার। নয়াদিল্লিতে এখন পর্যন্ত এটি আগস্ট মাসের সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
দ্বিতীয় সর্বোচ্চ বৃষ্টিবহুল আগস্টটি ছিল ২০১০ সালের আগস্ট মাস। ওই বছরের আগস্টে মোট ৪৫৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টি হয়েছিল নয়াদিল্লিতে। সেই হিসেবে চলতি বছরের আগস্টে তৃতীয় সর্বোচ্চ বৃষ্টিপাত দেখেছেন দিল্লিবাসী।
এমনিতে দিল্লিতে বাৎসরিক গড় বৃষ্টিপাতের পরিমাণ ৭৬২ দশমিক ৩ মিলিমিটার। কিন্তু রেকর্ডভাঙা বর্ষণের করণে এবার গড় বৃষ্টিপাতও হয়েছে বেশি। সফদরজং অবজারভেটরিরর তথ্য অনুযায়ী, এ বছরের আগস্টে দিল্লিতে গড়ে বৃষ্টি হয়েছে ৮২৫ দশমিক ৫ মিলিমিটার। যদিও দিল্লির বার্ষিক বৃষ্টির গড় মাত্রা ধরা হয় ৭৬২.৩ মিলিমিটারকে, সেখানে ইতিমধ্যেই এবার তা ছাড়িয়ে গিয়েছে। বৃহস্পতিবার প্রবল বর্ষণের কারণে দিল্লিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছিল।
সূত্র : এনডিটিভি

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।
১৩ ঘণ্টা আগে
ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।
১৪ ঘণ্টা আগে
প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত
১৪ ঘণ্টা আগে
ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।
১৫ ঘণ্টা আগে