ভারতে মন্দিরে পদদলিত হয়ে মুত্যু ৭

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

ভারতের বিহারের একটি মন্দিরে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

আজ শ্রাবণ মাসের শেষ সোমবার। স্বভাবতই শিবের মাথায় জল ঢালতে গতকাল রোববার (১১ আগস্ট) রাত থেকে বহু মানুষ আসেন বিহারের জেহানাবাদ জেলার সিদ্ধেশ্বর নাথ মন্দিরে। বিহারসহ বিভিন্ন জায়গা থেকে মানুষ আসেন এই মন্দিরে। সেখানে হুড়োহুড়িতে এই প্রাণহানির ঘটনা ঘটে।

জানা গেছে, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। পৌঁছায় উদ্ধারকারী দলের সদস্যরাও। গভীর রাত পর্যন্ত চলে উদ্ধারকাজ। ঘটনার খবর পেয়ে বিহার পুলিশ-প্রশাসনের শীর্ষ কর্মকর্তারাও পৌঁছান। কীভাবে এ ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

মন্দিরে আসা একজন ভক্ত জানান, ফুল-বিক্রেতার সঙ্গে সংঘর্ষের পর স্বেচ্ছাসেবকরা লাঠিচার্জ করে। এতেই পদদলিত হয়ে মৃত্যুর ঘটনা ঘটে। সেখানে প্রশাসনের কেউ ছিল না। তিনি অভিযোগ করে বলেন, ‘পুলিশ প্রশাসনের গাফিলতির কারণে এমনটি ঘটেছে।’

জেহানাবাদের মহকুমা আধিকারিক (এসডিও) বিকাশ কুমার এনসিসি স্বেচ্ছাসেবকদের লাঠিচার্জের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেছেন, ‘এমন কিছু ঘটেনি। এটি একটি দুর্ভাগ্যজনক ঘটনা ছিল। সেখানে কঠোর নজরদারি ছিল। ফোর্স (এনসিসি), সিভিল ডেপুটেশন এবং মেডিকেল টিমসহ পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছিল। ময়নাতদন্তের পরে আমরা আরও বিস্তারিত জানাব।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১৭ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১৭ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১৯ ঘণ্টা আগে