পদত্যাগের ঘোষণা দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী

ডেস্ক, রাজনীতি ডটকম

দীর্ঘ ছয় মাস কারাভোগ শেষে ছাড়া পেয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিয়াল। কিন্তু এবার তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (১৫ সেপ্টেম্বর) দিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে কেজরিওয়াল এমন ঘোষণা দেন। তার এমন ঘোষণায় অনেকেই আশ্চর্য হয়েছেন।

এ দিন দিল্লিতে আম আদমি পার্টির কর্মীদের উদ্দেশে ভাষণ দেন তিনি। সেখানে বিজেপি সরকারকে তীব্র আক্রমণ করার পাশাপাশি পদত্যাগের ঘোষণা দেন।

তিনি বলেন আমি দু’দিন পরে মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে যাচ্ছি। জনগণ তাদের রায় না দেয়া পর্যন্ত আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব না।

দিল্লিতে কয়েক মাস পর নির্বাচন উল্লেখ তিনি আরও বলেন, আমি আদালতে ন্যায়বিচার পেয়েছি। এখন আমি প্রতিটি বাড়িতে এবং রাস্তায় যাব। এখন আমি জনগণের আদালত থেকে ন্যায়বিচার পেলেই আবারও মুখ্যমন্ত্রীর চেয়ারে বসবো।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৮ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৯ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৯ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

১০ ঘণ্টা আগে