পদত্যাগ করলেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরীওয়াল

ডেস্ক, রাজনীতি ডটকম

আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগপত্র জমা দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পাওয়ার চার দিন পরে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তিনি।

মঙ্গলবার বিকেলে দিল্লির উপরাজ্যপাল ভিকে সাক্সেনার সঙ্গে দেখা করে নিজের পদত্যাগপত্র জমা দেন কেজরীওয়াল। এ সময় তার সাথে তার উত্তরসূরি অতীশি এবং সাবেক ডেপুটি মনীশ সিসোদিয়া ছিলেন।

এর আগে আম আদমি পার্টি জানায়, পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে অতিশী মারলেনার নাম ঘোষণা করেছেন অরবিন্দ কেজরীওয়াল। তিনি পরবর্তী নির্বাচন পর্যন্ত এ পদে দায়িত্ব পালন করবেন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে। তবে কেজরিওয়াল আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন।

গত রোববার জামিনে মুক্তি পাওয়ার দু'দিন পর অরবিন্দ কেজরিওয়াল পদত্যাগের ঘোষণা দেন। যিনি মদ নীতির মামলায় দুর্নীতি এবং অর্থ-পাচারের অভিযোগকে দৃঢ়ভাবে অস্বীকার করেন এবং বিজেপির বিরুদ্ধে তাকে ফাঁসানোর জন্য অভিযুক্ত করেছেন। তিনি ঘোষণা করেন "জনতার আদালত থেকে ন্যায়বিচার" না পাওয়া পর্যন্ত তিনি জাতীয় রাজধানী শাসন করবেন না।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

৭ ঘণ্টা আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

৮ ঘণ্টা আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

৮ ঘণ্টা আগে

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ইরানের পালটা হামলা, লক্ষ্যবস্তু ৮৫ স্থাপনা

ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, তাদের নৌ এবং বিমানবাহিনী যৌথভাবে মধ্যপ্রাচ্যের দুই দেশে অবস্থিত মোট ৮৫টি গুরুত্বপূর্ণ মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু নিশানা করে ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।

৯ ঘণ্টা আগে