ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি থেকে ‘সম্মানজনক প্রস্থানের পথ’ খুঁজছে বলে দাবি করেছে ইরান। পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান প্রতিনিধিদের দ্বিতীয় দফা শান্তি আলোচনার আগে শনিবার এই মন্তব্য করে তেহরান।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, তাদের সামরিক সক্ষমতা বর্তমানে একটি প্রভাবশালী শক্তিতে পরিণত হয়েছে এবং প্রতিপক্ষ ‘যুদ্ধের চোরাবালি’ থেকে সম্মান রক্ষা করে বেরিয়ে যাওয়ার পথ খুঁজছে।
বিবৃতিতে আরও দাবি করা হয়, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র চাপের মধ্যে রয়েছে এবং কূটনৈতিকভাবে সংঘাত কমিয়ে আনার উপায় অনুসন্ধান করছে।
ইসলামাবাদে অনুষ্ঠিতব্য আলোচনায় অংশ নিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির নেতৃত্বে একটি প্রতিনিধি দল ইতোমধ্যে পাকিস্তানের রাজধানীতে পৌঁছেছে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ প্রতিনিধি স্টিভ উইটকফ এবং জ্যারেড কুশনারের অংশ নেওয়ার কথা রয়েছে বলে জানা গেছে। তবে উভয় পক্ষের মধ্যে সরাসরি বৈঠকের সম্ভাবনা নিয়ে এখনো অনিশ্চয়তা রয়েছে।
ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই দফার আলোচনায় সরাসরি দ্বিপাক্ষিক বৈঠকের কোনো নিশ্চয়তা নেই। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে শনিবার আদৌ কোনো আনুষ্ঠানিক আলোচনা হবে কি না, তা-ও স্পষ্ট নয়।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে ইসলামাবাদে অবস্থান করছেন। তবে তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি আঞ্চলিক সফরের অংশ এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি বৈঠকের পরিকল্পনা নেই। সূত্র: এএফপি

ইন্ডিয়া টুডের প্রতিবেদন থেকে জানা যায়, বিধানসভা নির্বাচনে দলটির পরাজয়ের পর প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এবং বিরোধীদলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুটি শিবিরের মধ্যে সাংগঠনিক ও আর্থিক নিয়ন্ত্রণ নিয়ে ক্ষমতা দখলের লড়াই চরম রূপ নিয়েছে। এই দ্বন্দ্বের মাঝেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের অনুস
১৮ ঘণ্টা আগে
ইরানের সঙ্গে একটি কূটনৈতিক চুক্তিতে পৌঁছানোর মার্কিন প্রচেষ্টার মধ্যেই বৈরুতে ইসরাইলি বোমাবর্ষণ এবং নেতানিয়াহুর অনড় সামরিক অবস্থানের কারণে দুই নেতার মধ্যকার সম্পর্কের নজিরবিহীন অবনতি ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে।
১৯ ঘণ্টা আগে
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিশেষ বিবৃতিতে দেশটির ‘খাতাম-আল আম্বিয়া’ কেন্দ্রীয় সদর দপ্তর জানায়, “এতদ্বারা ঘোষণা করা হচ্ছে যে, সব ধরনের জাহাজ চলাচলের জন্য এখন থেকে হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ থাকবে।”
১ দিন আগে
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং অর্থনৈতিক চাপের মুখে কয়েক সপ্তাহ ধরে চলা সরকারবিরোধী বিক্ষোভ চরম রাজনৈতিক সংকটে রূপ নেওয়ার পর আজ শনিবার বলিভিয়ায় জরুরি অবস্থা (স্টেট অব ইমার্জেন্সি) ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট রদ্রিগো পাজ।
১ দিন আগে