পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপ, সংলাপের আহ্বান আরাগচির

ডেস্ক, রাজনীতি ডটকম
আব্বাস আরাগচি (বাঁয়ে) ও ইসহাক দার (ডানে)। ফাইল ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের মধ্যে ফোনালাপ হয়েছে। এতে ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানকে সংলাপ, কূটনীতি ও আঞ্চলিক সহযোগিতা জোরদারের আহ্বান জানিয়েছেন আরাগচি।

বর্তমানে যুক্তরাষ্ট্রের দেওয়া সর্বশেষ ১৪ দফা প্রস্তাব পর্যালোচনা করে এর জবাব প্রস্তুত করছে ইরান। এর মধ্যেই এরই তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর এই বার্তা এল।

ইসহাক দারের সঙ্গে ফোনালাপ প্রসঙ্গে আরাগচি বলেন, তারা ‘সংলাপ ও কূটনীতি’ অব্যাহত রাখার ওপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে আঞ্চলিক দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তা নিয়েও আলোচনা হয়েছে।

এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখা পাকিস্তান সম্ভাব্য সমঝোতা চুক্তির মাধ্যমে চলমান উত্তেজনা ও যুদ্ধ পরিস্থিতির স্থায়ী অবসান হবে বলে আশাবাদ ব্যক্ত করেছে।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের সঙ্গে আলোচনায় অগ্রগতির ইঙ্গিত দিয়েছেন। তিনি বলেছেন, ‘ইরানের সঙ্গে আমাদের খুব ভালো আলোচনা হয়েছে। খুব সম্ভবত আমরা একটি চুক্তিতে পৌঁছাতে পারব।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘বিশ্বাসঘাতক’ ট্রাম্পের ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতায় ক্ষোভ, এককভাবে লড়াইয়ের পক্ষে ইসরায়েলিরা

৭৬ বছর বয়সী নেতানিয়াহুর জন্য পরিস্থিতি রাজনৈতিকভাবেও কঠিন হয়ে উঠেছে। দুর্নীতির মামলায় বিচারাধীন এই নেতা এখন ভোটারদের বোঝানোর চেষ্টা করছেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখনও তিনিই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।

৪ ঘণ্টা আগে

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা: সুইজারল্যান্ড যাচ্ছেন উইটকফ ও আরাগচি

লেবাননে যুদ্ধবিরতি ঘোষণার পর অন্তর্বর্তীকালীন ইরান যুদ্ধ চুক্তিকে একটি স্থায়ী আঞ্চলিক চুক্তিতে রূপ দেওয়ার প্রচেষ্টা আবারও জোরদার হয়েছে। এই আলোচনার অংশ হিসেবে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ এবং ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি উভয়েই সুইজারল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে এক্সিওসের বরাতে জানিয়ে

৬ ঘণ্টা আগে

ইরান ইস্যুই গড়তে পারে জে ডি ভ্যান্সের রাজনৈতিক ভবিষ্যৎ

কূটনৈতিক প্রথা অনুযায়ী এ ধরনের হাই-প্রোফাইল আলোচনায় নেতৃত্ব দেওয়ার কথা ছিল পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর। কিন্তু ট্রাম্প দৃশ্যত রুবিওর পরিবর্তে ভ্যান্সকেই সামনে নিয়ে এসেছেন। ফলে প্রশাসনের ভেতরে রুবিওর প্রকৃত ভূমিকা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

৭ ঘণ্টা আগে

লেবাননে 'যুদ্ধবিরতিতে সম্মত' ইসরায়েল ও হিজবুল্লাহ, জানালেন মার্কিন কর্মকর্তা

লেবাননে নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা চুক্তিটিকে একটি স্থায়ী শান্তি চুক্তিতে রূপান্তরের সম্ভাবনা চরম ঝুঁকির মুখে পড়েছিল। এরপরই এই যুদ্ধবিরতির খবর এলো।

২১ ঘণ্টা আগে