হরমুজ ও পারমাণবিক ইস্যুতে অচলাবস্থা, তবু দ্রুত সমঝোতার আশা ট্রাম্পের

ডেস্ক, রাজনীতি ডটকম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

ইরানের সঙ্গে চলমান যুদ্ধ দ্রুত শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, ‘তেহরান বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি শান্তি প্রস্তাব বিবেচনা করছে, যা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তির পথ খুলে দিতে পারে।’ তবে ওই প্রস্তাবে যুক্তরাষ্ট্রের কয়েকটি গুরুত্বপূর্ণ দাবি— বিশেষ করে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি স্থগিতের বিষয়টি এখনও অমীমাংসিত রয়ে গেছে।

বৃহস্পতিবার (৭ মে) রয়টার্সের খবরে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রকে উদ্ধৃত করে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইএসএনএ জানিয়েছে, তেহরান শিগগিরই তাদের আনুষ্ঠানিক জবাব দেবে। অন্যদিকে ইরানি সংসদের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই প্রস্তাবটিকে ‘বাস্তবতার চেয়ে বেশি আমেরিকার ইচ্ছা তালিকা’ বলে মন্তব্য করেছেন।

এর আগে গতকাল বুধবার ওভাল অফিসে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘তারা (ইরান) একটি চুক্তি করতে চায়। গত ২৪ ঘণ্টায় আমাদের খুব ভালো আলোচনা হয়েছে, এবং খুব সম্ভবত সমঝোতা হবে।’ তিনি আরও বলেন, ‘এটা (যুদ্ধ) দ্রুতই শেষ হয়ে যাবে বলে আশা করছি।’

ট্রাম্প বারবারই ইরান যুদ্ধ দ্রুত অবসানের সম্ভাবনার কথা তুলে ধরলেও এখন পর্যন্ত কোনো চূড়ান্ত অগ্রগতি হয়নি। দুই পক্ষই এখনো ইরানের পারমাণবিক উচ্চাকাঙ্ক্ষা এবং বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট হরমুজ প্রণালির নিয়ন্ত্রণসহ বিভিন্ন জটিল ইস্যুতে অনড় অবস্থানে রয়েছে। যুদ্ধের আগে এই প্রণালি দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ তেল ও গ্যাস পরিবাহিত হতো।

বুধবার (৬ মে) তেহরানে একটি সমাবেশে স্লোগান দিচ্ছেন ইরানি নারীরা। ছবি: সংগৃহীত
বুধবার (৬ মে) তেহরানে একটি সমাবেশে স্লোগান দিচ্ছেন ইরানি নারীরা। ছবি: সংগৃহীত

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে জড়িত এক পাকিস্তানি সূত্র এবং আরেকটি সূত্র জানিয়েছে, একটি এক পৃষ্ঠার স্মারকপত্র নিয়ে চুক্তির খুব কাছাকাছি পৌঁছানো গেছে, যা যুদ্ধের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করবে। এর মাধ্যমে হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক করা, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা শিথিল করা এবং ইরানের পারমাণবিক কর্মসূচিতে নিয়ন্ত্রণ আরোপের আলোচনা শুরু হবে।

আলোচনায় যুক্ত আরেকজন জ্যেষ্ঠ পাকিস্তানি কর্মকর্তা বৃহস্পতিবার রয়টার্সকে জানান, আলোচকরা একটি চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী হলেও দুই পক্ষের মধ্যে এখনো গুরুত্বপূর্ণ মতপার্থক্য রয়েছে। তিনি নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদের অগ্রাধিকার হলো তারা যেন স্থায়ীভাবে যুদ্ধের সমাপ্তি ঘোষণা করে। বাকি বিষয়গুলো সরাসরি আলোচনায় ফিরে গেলে সমাধান করা যাবে।’

এদিকে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ সামাজিক যোগাযোগমাধ্যমে দুই পক্ষের সমঝোতার খবরকে ব্যঙ্গ করে ইংরেজিতে দেওয়া একটি পোস্টে লেখেন, “অপারেশন ‘ট্রাস্ট মি ব্রো’ ব্যর্থ হয়েছে।” তিনি আরও দাবি করেন, হরমুজ প্রণালি পুনরায় খোলার ব্যর্থতার পর যুক্তরাষ্ট্র এসব গুজব ছড়াচ্ছে।

তেলের দামে পতন, শেয়ারবাজারে উল্লম্ফন

সমঝোতার সম্ভাবনার খবরে বুধবার বিশ্ববাজারে তেলের দাম গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। ব্রেন্ট ক্রুড ফিউচার প্রায় ১১ শতাংশ কমে এক পর্যায়ে ব্যারেলপ্রতি প্রায় ৯৮ ডলারে নেমে গেলেও পরে আবার ১০০ ডলারের ওপরে ওঠে।

একই সঙ্গে যুদ্ধ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশায় বিশ্ব শেয়ারবাজারে ঊর্ধ্বগতি দেখা যায় এবং বন্ডের সুদের হার কমে আসে। জি সি আই অ্যাসেট ম্যানেজমেন্টের জ্যেষ্ঠ পোর্টফোলিও ম্যানেজার তাকামাসা ইকেদা বলেন, ‘যুক্তরাষ্ট্র-ইরান শান্তি প্রস্তাবের বিষয়বস্তু এখনও সীমিত হলেও বাজারে এমন প্রত্যাশা তৈরি হয়েছে যে, ভবিষ্যতে আর সামরিক পদক্ষেপ নেওয়া হবে না।’

ট্রাম্প এর আগে গত মঙ্গলবার দুই দিন আগে শুরু হওয়া নৌ-অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’ সাময়িকভাবে স্থগিত করেন, যা হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছিল। শান্তি আলোচনায় অগ্রগতির কারণেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছিলেন।

এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, তারা পারস্য উপসাগরে ইরানি জাহাজ চলাচলের ওপর নজরদারি অব্যাহত রেখেছে। গতকাল বুধবার তারা ইরানি পতাকাবাহী একটি খালি ট্যাঙ্কারকে লক্ষ্য করে হামলা চালিয়ে সেটিকে অচল করে দেয় বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ দাবিগুলো অনুল্লেখিত

মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে জড়িত সূত্র জানিয়েছে, আলোচনায় যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনার। প্রাথমিক সমঝোতায় দুপক্ষ সম্মত হলে ৩০ দিনের বিস্তারিত আলোচনার সময় শুরু হবে।

সূত্রের বরাত দিয়ে রয়টার্স বলছে, প্রাথমিক স্মারকপত্রে কোনো পক্ষকেই বড় ধরনের ছাড় দিতে হবে না। তবে এতে ওয়াশিংটনের অতীতে উত্থাপিত কিছু গুরুত্বপূর্ণ দাবি— যেমন ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে বিধিনিষেধ এবং মধ্যপ্রাচ্যে ইরান-সমর্থিত মিত্র গোষ্ঠীগুলোর প্রতি সমর্থন বন্ধ— উল্লেখ করা হয়নি।

এ ছাড়া ইরানের কাছে থাকা ৪০০ কেজির বেশি (৮৮২ পাউন্ড) অস্ত্র-গ্রেডের কাছাকাছি ইউরেনিয়াম মজুদের বিষয়ও উল্লেখ করা হয়নি বলে জানা গেছে।

রাজনীতি/আইআর

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

হরমুজ নিয়ে বৈঠক স্থগিত, তেল সরবরাহ নিয়ে বাড়ছে উদ্বেগ

সোমবার (১৪ সেপ্টেম্বর) তেলের দাম ৩ শতাংশের বেশি বেড়েছে। বিশ্বের সবচেয়ে বড় তেল রপ্তানিকারক সৌদি আরবে হুতিদের হামলা, সপ্তাহান্তে দেশটির গুরুত্বপূর্ণ পূর্ব-পশ্চিম তেল পাইপলাইন বন্ধ হয়ে যাওয়া এবং উপসাগরে জাহাজে হামলার কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও তীব্র হয়েছে।

১ দিন আগে

ইলেকট্রিশিয়ানের কাজের কথা বলে পাঠানো হয় রাশিয়ায়, যুদ্ধক্ষেত্রে নিহত মামুন

রাশিয়ায় পৌঁছানোর চার দিনের মাথায় এজেন্সির লোকজন ও সেখানকার একটি পাচারকারী চক্র মামুনসহ দলের সবাইকে রাশিয়ার সেনাবাহিনীর কাছে হস্তান্তর করে। সেখানে তাদের হাতে অস্ত্র তুলে দিয়ে জোরপূর্বক যুদ্ধের ময়দানে পাঠিয়ে দেওয়া হয়।

১ দিন আগে

যুক্তরাষ্ট্রের শান্তি উদ্যোগ, তবু রাশিয়া-ইউক্রেনে সংঘাত অব্যাহত

মার্কিন কর্মকর্তারা বৈঠকগুলোকে ইতিবাচক ও অর্থবহ বলে বর্ণনা করেছেন। জেলেনস্কিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র শীতকালে সংঘাত কমানোর কিছু পদক্ষেপ নিয়ে কাজ করছে। সেপ্টেম্বর-অক্টোবরকে নতুন করে কূটনৈতিক উদ্যোগ শুরুর সম্ভাব্য সময় হিসেবে দেখছে কিয়েভ।

১ দিন আগে

গাজায় গণহত্যা নিয়ে তথ্যচিত্র, নির্মাতাদের নাগরিকত্ব বাতিল চান ইসরায়েলি মন্ত্রী

ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ জুরি পুরস্কার পাওয়ার পরই ‘নাজা’ নিয়ে ইসরায়েলি সরকারের তীব্র প্রতিক্রিয়া শুরু হয়। গত শনিবার ঘোষিত পুরস্কারের আগে ছবিটি ২৫ মিনিটের স্ট্যান্ডিং ওবেশন পেয়েছিল। ছবিটির দুই পরিচালক এর আগে ‘নো আদার ল্যান্ড’ তথ্যচিত্রের সহপরিচালক হিসেবে ২০২৫ সালে অস্কারে সেরা তথ্যচিত্

১ দিন আগে
Advertisement