৩ মাস পর ইন্টারনেট ফিরছে ইরানে

ডেস্ক, রাজনীতি ডটকম
প্রতিকী ছবি। ছবি: সংগৃহীত
প্রতিকী ছবি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলায় প্রায় তিন মাস বন্ধ রাখার পর ইন্টারনেট সংযোগ ফের চালুর সিদ্ধান্ত নিয়েছে ইরান সরকার।

ইরান সরকারের সাইবারবিষয়ক নিয়ন্ত্রক কমিটি এক বৈঠকে ইন্টারনেটের ওপর ওই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সুপারিশ করেছে। তবে এ সুপারিশ কবে বাস্তবায়ন হবে, তথা কবে ইরানে ফের ইন্টারনেট চালু হবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এ খবর দিয়েছে ইরানি বার্তা সংস্থা ফার্স। এর আগে গত ফেব্রুয়ারিতে ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইন্টারনেট ‘ব্ল্যাকআউটে’র নির্দেশ দিয়েছিল।

ওই নিষেধাজ্ঞার পর ইরান অনলাইনে সারা বিশ্ব থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ইরানের অর্থনীতিতে ব্যাপক চাপ তৈরি হয়। আন্তর্জাতিক মহলেও সে সিদ্ধান্ত ব্যাপক সমালোচিত হয়।

ফার্স নিউজের খবরে বলা হয়েছে, ইরানের সাইবারবিষয়ক কমিটির বৈঠকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার সিদ্ধান্ত ৯-৩ ভোটে পাস হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান চূড়ান্ত অনুমোদন দিলে ইরানের যোগাযোগ মন্ত্রণালয় এ সিদ্ধান্ত বাস্তবায়নের কাজ শুরু করবে।

এদিকে মিশরের বার্তা সংস্থা মিডল ইস্ট নিউজ এজেন্সি (মিনা) জানিয়েছে, ইরানের কট্টর রক্ষণশীলদের চাপে মে মাসের মাঝামাঝি সময়ে সাইবারবিষয়ক এই কমিটি বানানো হয়েছিল। এর সভাপতি মোহাম্মদ রেজা আরেফ, মহাসচিব যোগাযোগমন্ত্রী সাত্তার হাশেমি। কমিটিতে বিশ্ববিদ্যালয়ের তিন সাইবারবিষয়ক বিশেষজ্ঞও আছেন।

এ বছরের শুরুতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ ও পরে মার্কিন-ইসরায়েলি হামলায় ইরান কর্তৃপক্ষ ইন্টারনেটের ওপর কঠোর বিধিনিষেধে জারি করে। এতে দেশটি ইন্টারনেট থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে। দেশটির নাগরিকরা ভিপিএন ব্যবহার করে সীমিত আকারে অনলাইনে সংযুক্ত ছিলেন।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement