কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার উত্তেজনা চরম আকার ধারণ করেছে। যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার জবাবে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ভোরে কুয়েত ও বাহরাইনে অবস্থিত দুটি মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

ইরানের সংবাদমাধ্যমগুলোর তথ্যানুযায়ী, দেশটির দক্ষিণ উপকূলজুড়ে হরমুজ প্রণালি থেকে ওমান উপসাগর পর্যন্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মার্কিন বাহিনী জোরালো হামলা চালিয়েছে। এর মধ্যে হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের বৃহত্তম বন্দরনগরী এবং আইআরজিসির গুরুত্বপূর্ণ নৌ-ঘাঁটি ‘বন্দর আব্বাস’ অন্যতম। এছাড়া পাকিস্তান সীমান্তসংলগ্ন উপকূলীয় শহর কোনারাক এবং চাবাহারেও মার্কিন হামলা হয়েছে। মেহর নিউজ জানিয়েছে, চাবাহারের একটি সমুদ্রপথ নিয়ন্ত্রণ টাওয়ারে হামলা চালানোর পাশাপাশি সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল, তবে পরবর্তীতে অধিকাংশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় ইরানশাহর শহরের বিমানবন্দরে হামলায় এক দমকলকর্মী নিহত হয়েছেন। অন্যদিকে ইরানের উত্তরাঞ্চলে আককালা শহরের কাছে একটি কৌশলগত রেলসেতুতেও মার্কিন বাহিনী আঘাত হেনেছে বলে জানিয়েছে প্রেস টিভি।

এদিকে মার্কিন সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে আন্তর্জাতিক জাহাজ চলাচল নিরাপদ ও অব্যাহত রাখতেই তারা ইরানে এই নতুন হামলা চালাচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে এক মার্কিন কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, বুধবার রাতের হামলার তুলনায় সবশেষ এই হামলার পরিধি ও তীব্রতা অনেক বেশি ছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ লিখেছেন, গতকাল ইরানের জাহাজে বোমা হামলার জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে; এর পুনরাবৃত্তি হলে পরিণতি আরও ভয়াবহ হবে।

এই চরম সামরিক উত্তেজনার ফলে গত ১৭ জুন স্বাক্ষরিত দুই দেশের মধ্যকার সমঝোতা স্মারককে স্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে রূপ দেওয়ার যে আশা তৈরি হয়েছিল, তা এখন সম্পূর্ণ ক্ষীণ হয়ে পড়েছে। এদিকে ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ সংবাদমাধ্যম 'নূর নিউজ' এক সামরিক সূত্রের বরাতে জানিয়েছে, তেহরান শিগগিরই এই অঞ্চলে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে আরও ‘বড় ধরনের হামলা’ চালাবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনির এক জ্যেষ্ঠ উপদেষ্টাও একই ধরনের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই অঞ্চলে রাজনৈতিক জুয়া খেলার কোনো সুযোগ নেই এবং যেকোনো উস্কানির কঠোর জবাব দেওয়া হবে।

রাজনীতি/এসআর

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বালোগানের নিষেধাজ্ঞা প্রত্যাহার: ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্ত চায় ইউরোপীয় পার্লামেন্ট

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে তদন্তের দাবি তুলেছেন ইউরোপীয় পার্লামেন্টের একাধিক সদস্য। তাদের অভিযোগ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগের পর ফিফার নেওয়া সিদ্ধান্ত ফুটবলের ন্যায়বিচার ও রাজনৈতিক নিরপেক্ষতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

১ দিন আগে

চীনের সিচুয়ানে ফের শক্তিশালী ভূমিকম্প, জারি জরুরি অবস্থা

সরকারি তথ্য অনুযায়ী, মূল ভূমিকম্পটি আঘাত হানার মাত্র ১০ মিনিটের মধ্যেই ৩ থেকে ৪ মাত্রার একাধিক আফটারশক বা পরাঘাত রেকর্ড করা হয়েছে, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র আতঙ্ক সৃষ্টি করে।

১ দিন আগে

নাজাফে খামেনির শোক র‍্যালিতে লাখো মানুষের ঢল

ইরাকি গণমাধ্যম আল-আহদ টিভির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, আজ ভোর হওয়ার আগেই ইরাকসহ আশপাশের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার অনুসারী ও ভক্ত নাজাফে এসে পৌঁছান। র‍্যালি শুরু হওয়ার অপেক্ষায় তারা আগে থেকেই নাজাফের রাস্তায় এবং পবিত্র ইমাম আলি (রা.)-এর মাজারের চারপাশে অবস্থান নেন।

১ দিন আগে

যুদ্ধবিরতি ভেঙে গাজায় ইসরায়েলের ড্রোন ও বিমান হামলা, শিশুসহ নিহত ৭

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা সিটির দক্ষিণাঞ্চলে অবস্থিত সাবরা এলাকার বার্সেলোনা পার্কের পূর্ব দিকে একটি সাধারণ বেসামরিক গাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় ইসরায়েল। এতে ঘটনাস্থলেই তিন ফিলিস্তিনি নিহত হন এবং আরও তিনজন গুরুতর আহত হন। এ ছাড়া গাজা সিটির বন্দরের কাছে বাস্তুচ্যুত অসহায় মানুষদের একটি অস্থায়ী ত

১ দিন আগে