যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তির খসড়া চূড়ান্ত: শেহবাজ শরিফ

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৩ জুন ২০২৬, ১১: ১১
পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ফাইল ছবি

মধ্যপ্রাচ্যের দীর্ঘদিনের ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমনে তৈরি হয়েছে এক ঐতিহাসিক মুহূর্ত। অবশেষে চূড়ান্ত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার বহুল প্রতীক্ষিত শান্তি চুক্তির খসড়া। দীর্ঘ ও নিবিড় মধ্যস্থতার পর দুই দেশই এই চুক্তির শর্তাবলীতে ঐকমত্যে পৌঁছেছে বলে নিশ্চিত করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শুক্রবার (১২ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর পূর্বপরিকল্পিত বিমান হামলা বাতিলের ঘোষণা দেওয়ার পরদিনই পাকিস্তানের প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এই ঐতিহাসিক অগ্রগতির খবর এলো, যা বিশ্ব রাজনীতিতে এক নতুন সমীকরণের ইঙ্গিত দিচ্ছে।

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, দীর্ঘ ও নিবিড় মধ্যস্থতার পর দুই পক্ষই এই চুক্তির শর্তাবলীতে ঐকমত্যে পৌঁছেছে।

প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ তার বার্তায় বলেন, ‘শান্তি চুক্তিটি নস্যাৎ করার জন্য একটি মহল ক্রমাগত বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে। এই সব অপপ্রচারের ঊর্ধ্বে থেকে আমরা নিশ্চিত করছি যে, শান্তি চুক্তির চূড়ান্ত পাঠ বা টেক্সট নিয়ে উভয় পক্ষ সম্মত হয়েছে।’

তিনি আরও যোগ করেন, ‘শান্তি চুক্তি বাস্তবায়নের পরবর্তী ধাপগুলো নিয়ে পাকিস্তান এখন যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষের সঙ্গেই ঘনিষ্ঠভাবে কাজ করছে। শান্তি বর্তমান সময়ের মতো এতটা কাছাকাছি আর কখনোই ছিল না।’

এর আগে বৃহস্পতিবার (১১ জুন) মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে পূর্বপরিকল্পিত বিমান হামলা ও বোমাবর্ষণের সিদ্ধান্ত বাতিল করার ঘোষণা দেন। প্রেসিডেন্ট ট্রাম্প জানান, উভয় পক্ষের মধ্যে আলোচনার বিষয়টি ইরানের সর্বোচ্চ নেতৃত্বের পর্যায় পর্যন্ত পৌঁছেছে এবং সেখান থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে।

বিশ্লেষকরা মনে করছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই ঘোষণা মধ্যপ্রাচ্যের চলমান ভূ-রাজনীতিতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

বার্লিনের জঙ্গলে অস্ত্রের গোপন ভাণ্ডার, রুশ গোয়েন্দা সংযোগের সন্দেহ

ডোব্রিন্ট জানান, ‘জাতীয় নিরাপত্তার জন্য হুমকি তৈরি করে— এমন গুরুতর সহিংস কর্মকাণ্ডের প্রস্তুতির সন্দেহে’ তদন্ত শুরু হয়েছে। তিনি বলেন, ঘটনাটি জার্মানির বর্তমান ‘উচ্চ ঝুঁকি’র নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে। এতে বিদেশি কোনো শক্তির সম্পৃক্ততা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

৭ ঘণ্টা আগে

স্বাস্থ্য পরীক্ষা শেষে ফের কারাগারে ইমরান খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খানকে স্বাস্থ্য পরীক্ষা শেষে আবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে নেওয়া হয়েছে। চিকিৎসকেরা পরীক্ষার পর তাকে ‘চিকিৎসাগতভাবে সুস্থ’ ঘোষণা করেছেন।

১৬ ঘণ্টা আগে

ট্রাম্প কি ইরানের সঙ্গে অন্য দেশগুলোর বাণিজ্য বন্ধ করতে পারবেন

ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছেন, কোনো দেশ ইরানকে আর্থিক, ব্যবসায়িক বা অন্য কোনো সহায়তা দিলে সেই দেশকেও ‘প্রচণ্ড অর্থনৈতিক ক্ষতির’ মুখে পড়তে হবে।

১৯ ঘণ্টা আগে

কিয়েভে রাশিয়ার ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা: নিহত ১৩, আহত ৩৩

রাশিয়ার এই ভয়াবহ হামলার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে আন্তর্জাতিক সামরিক সহায়তার জোর আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি বলেন, "ইউক্রেন যতদিন পর্যাপ্ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা না পাবে, ততদিন রাশিয়া শান্তির বিষয়টি বিন্দুমাত্র গু

২ দিন আগে