৭.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া

ডেস্ক, রাজনীতি ডটকম

রাশিয়ার কামচাটকা অঞ্চলের পূর্ব উপকূলে রোববার সকালে ৭ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। প্রথম ভূমিকম্পের পর থেকে বেশ কয়েকটি পরাঘাত অনুভূত হয়েছে।

আঞ্চলিক ভূমিকম্প পর্যবেক্ষণ পরিষেবাগুলো জানিয়েছে, স্থানীয় সময় সকাল ৭টার পর হওয়া এ ভূমিকম্পটির উৎপত্তি ভূপৃষ্ঠের ৫১ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সুনামি ওয়ার্নিং সেন্টার প্রথমে একটি সুনামি সতর্কতা জারি করেছিল, কিন্তু ওই হুমকি পার হয়ে গেছে বলে পরে জানায়। রাশিয়ার স্থানীয় কর্তৃপক্ষ কোনো সুনামি সতর্কতা জারি করেনি।

রাশিয়ার জরুরি মন্ত্রণালয়ের কামচাটকা শাখা জানায়, সুনামির কোনো হুমকি তৈরি হয়নি এবং ভূমিকম্পের পর পরাঘাতগুলো ছিল ৩ দশমিক ৯ ও ৫ দশমিক শূন্য মাত্রার।

টেলিগ্রামে এক পোস্টে তারা বলেছে, “অধিকাংশ পরাঘাত অত্যন্ত দুর্বল ছিল।”

রাশিয়ার ভূমিকম্পটি উৎপত্তি স্থল থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্বে কামচাটকা অঞ্চলের প্রধান শহর পেত্রাপাভলভস্ক-কামচাটস্কিতেও অনুভূত হয়েছে। ভূমিকম্পের পর জরুরি বিভাগের কর্মীরা শহরের ভবনগুলো পরীক্ষা করে দেখছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

রাশিয়ার জিওফিজিক্যাল পরিষেবার কামচাটকা শাখা জানিয়েছে, বেশ কয়েকটি পরাঘাত রেকর্ড করা হলেও সেগুলো তুলনামূলক দুর্বল ছিল।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় উপদ্বীপ কামচাটকা ভূতাত্ত্বিকভাবে অত্যন্ত সক্রিয় প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ বা আগ্নেয় মেখলার কাছে অবস্থিত। এই উপদ্বীপটিতে ২০টিরও বেশি আগ্নেয়গিরি আছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

‘যুদ্ধবিরতি’ ঘোষণার পরও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত

লেবাননে ‘যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক ঘণ্টা না পেরোতেই সেখানে নতুন করে প্রাণঘাতী হামলা চালিয়েছে ইসরায়েল। ফলে মধ্যপ্রাচ্যে চলমান সংকট নিরসনের যে প্রচেষ্টা শুরু হয়েছে, তা শুরুর দিকেই বড় এক পরীক্ষার মুখে পড়েছে।

১৭ ঘণ্টা আগে

অস্ট্রেলিয়ায় প্রথমবার বার্ড ফ্লুর ‘এইচ৫এন১’ স্ট্রেইন শনাক্ত

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর মারাত্মক ‘এইচ৫এন১’ (H5N1) স্ট্রেইন শনাক্ত হয়েছে বলে নিশ্চিত করেছে দেশটির কৃষি মন্ত্রণালয়। এর মাধ্যমে অত্যন্ত সংক্রামক এই ভ্যারিয়েন্টটি এখন পৃথিবীর প্রতিটি মহাদেশেই পৌঁছে গেল। এর আগে অস্ট্রেলিয়াই ছিল একমাত্র মহাদেশ, যেখানে বার্ড ফ্লুর এই স্ট্রেইনটি খুঁজে

১৭ ঘণ্টা আগে

৫১ অভিবাসন প্রত্যাশী নিয়ে লিবিয়া উপকূলে নৌকাডুবি, ১১ লাশ উদ্ধার

ইউরোপে উদ্দেশে রওনা হওয়া অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা গত সপ্তাহে লিবিয়া উপকূলে ডুবে গিয়ে অন্তত ৫১ জন নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে পর্যবেক্ষণ সংস্থা ‘আবরিন’। এ দুর্ঘটনায় গতকাল শুক্রবার পর্যন্ত ১০ জনকে জীবিত উদ্ধার করা এবং নিখোঁজদের মধ্যে ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, বাকিদের হদিস মেলেনি।

১৮ ঘণ্টা আগে

মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে বড় সুবিধা পাবে আইআরজিসির ব্যবসায়িক সাম্রাজ্য

যুক্তরাষ্ট্র ও তার পশ্চিমা মিত্রদের দৃষ্টিতে যাকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচনা করা হয়, সেই ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এই সম্ভাব্য সমঝোতার মাধ্যমে সবচেয়ে বড় সুবিধাভোগীদের একটিতে পরিণত হতে পারে।

২০ ঘণ্টা আগে