হাসপাতালে ভর্তি বিল ক্লিনটন

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ফাইল ছবি

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। স্থানীয় সময় সোমবার জ্বরে আক্রান্ত হয়ে ওয়াশিংটনের একটি হাসপাতালে ভর্তি হন তিনি। খবর এএফপির।

ক্লিনটনের সহকারী চিফ অব স্টাফ অ্যাঞ্জেল উরেনা এক্সে পোস্টে বলেন, প্রেসিডেন্ট ক্লিনটন জ্বরে আক্রান্ত হলে আজ (সোমবার) বিকেলে তাকে পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য জর্জটাউন ইউনিভার্সিটি মেডিকেল সেন্টারে ভর্তি করানো হয়েছে। তবে মানসিকভাবে তিনি চাঙ্গা আছেন।

গত কয়েক বছরে বেশ কয়েকবার স্বাস্থ্যগত সমস্যায় ভুগেছেন ৭৮ বছর বয়সী সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সর্বশেষ ২০২১ সালে পাঁচ রাত হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। সেবার তার রক্তে সংক্রমণ দেখা দিয়েছিল।

২০০৪ সালে ৫৮ বছর বয়সে হৃদরোগ ধরা পড়ার পর ক্লিনটনের বাইপাস সার্জারি হয়। এছাড়া ২০২২ সালের নভেম্বরে কোভিডেও আক্রান্ত হয়েছিলেন তিনি।

১৯৯৩ থেকে ২০০১ সালের মাঝে দুইবার মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন ক্লিনটন। ৬৩ বছর বয়সী বারাক ওবামার পর তিনিই যুক্তরাষ্ট্রের সবচেয়ে কম বয়সী সাবেক প্রেসিডেন্ট, যিনি এখনো বেঁচে আছেন। প্রেসিডেন্ট থাকাকালীন নানা কেলেঙ্কারিতে জড়িয়েছে বিল ক্লিনটনের নাম।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

৫ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৭ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৮ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

১ দিন আগে