যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে ৫ জনের মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে অন্তত ৫ জনের মৃত্যু হয়েছে। এই ঝড় ও তুষারপাতে বিপর্যস্ত হয়েছেন ৩০টি অঙ্গরাজ্যের প্রায় ৬ কোটি মানুষ। বরফে আচ্ছাদিত হয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বহু এলাকায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, শীতকালীন তীব্র ঝড় ও তুষারপাতে অনেক স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। রাস্তাগুলি বরফে ঢেকে যাওয়ায় যান চলাচলও বিঘ্নিত হয়েছে।

জানা গেছে, কঠিন আবহাওয়ার কারণে গতকাল সোমবার কানসাস, কেন্টাকি, আরকানসাস, ওয়েস্ট ভার্জিনিয়া, মিসৌরি, নিউ জার্সি সহ ৭টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এছাড়া, বৈরী আবহাওয়ার কারণে দুই হাজারেরও বেশি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে, আর ছয় হাজারের বেশি ফ্লাইট বিলম্বিত হয়েছে। গতকাল বিকেল নাগাদ পূর্ব উপকূলের এক চতুর্থাংশেরও বেশি মানুষ বিদ্যুৎহীন ছিল।

এমন পরিস্থিতিতে, তাপমাত্রা কমে যাওয়া ও তুষার ঝড়ের কারণে স্থানীয় বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার গ্রেট প্লেইনস থেকে পূর্ব উপকূল পর্যন্ত দিনের তাপমাত্রা গড়ের চেয়ে ১০ থেকে ২০ ডিগ্রি ফারেনহাইট কম থাকতে পারে।

জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, এই ঝড় এক দশকের মধ্যে সবচেয়ে বেশি তুষারপাত ও শীতল তাপমাত্রা নিয়ে ‍‍`তুষার ঝড়ের পরিস্থিতি‍‍` সৃষ্টি করতে পারে।

আমেরিকার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের তথ্য অনুযায়ী, ঝড়টি এখন আমেরিকার মধ্যাঞ্চল থেকে শুরু হয়ে আগামী দিনগুলিতে পূর্ব দিকে এগিয়ে যাবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

৪ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৭ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

১ দিন আগে