যুক্তরাষ্ট্রে একদিনে ৫০০ অবৈধ অভিবাসী গ্রেফতার

ডেস্ক, রাজনীতি ডটকম

ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পরই অবৈধ অভিবাসীদের গ্রেফতারে সাঁড়াশি অভিযানে একদিনে ৫০০ জনের বেশি অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের পরিসংখ্যান জানিয়ে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লিভিট বলেন, মার্কিন কর্তৃপক্ষ ৫৩৮ জন অবৈধ অভিবাসীকে গ্রেফতার করেছে এবং সামরিক বিমান ব্যবহার করে কয়েকশ’ জনকে তাদের দেশে পাঠিয়ে দেয়া হয়েছে।

ক্যারোলিন লিভিট আরও বলেন, ট্রাম্প প্রশাসন সামরিক বিমানের মাধ্যমে শত শত অবৈধ অভিবাসী অপরাধীকে বহিষ্কার করেছে। এছাড়া ইতিহাসের বৃহত্তম নির্বাসন প্রক্রিয়া চলছে। যে প্রতিশ্রুতি দেয়া হয়েছিল তা রাখা হয়েছে।

এক এক্স পোস্টে হোয়াইট হাউস বলেছে, যুক্তরাষ্ট্রের সীমান্ত সুরক্ষিত করার জন্য ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যেসব কাজ করছে, এই ঘটনা তার একটি ছোট নমুনা।

স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ একাধিক শহরে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানো হয়েছে।

গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন, সেখানে হানা দিয়ে তাদের গ্রেফতারের বিষয়ে আইসিইর কর্মকর্তাদের ট্রাম্প প্রশাসনের অনুমতি দেয়ার দুই দিন পরে এই অভিযান চালানো হল।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৪ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৫ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

২০ ঘণ্টা আগে

আসছে শরতেই সরে দাঁড়াবেন— জানিয়ে দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার

ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার অবশেষে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। আসছে শরতেই প্রধানমন্ত্রীর পদ থেকে তিনি সরে দাঁড়াবেন বলে জানিয়েছেন। এ নিয়ে গত ১০ বছরে ষষ্ঠ ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে মেয়াদ শেষ করার আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিলেন স্টারমার।

১ দিন আগে