লস এঞ্জেলেস দাবানল, দায়ী চ্যাটজিপিটি?

ডেস্ক, রাজনীতি ডটকম

সংবাদমাধ্যমগুলো বলছে, ১৬ জানুয়ারি পর্যন্ত যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে দাবানলে কমপক্ষে ২৫ জন নিহত হয়েছেন। প্রায় ৪০ হাজার একর এলাকায় আগুন ছড়িয়ে পড়েছে। ধ্বংস হয়েছে কমপক্ষে ১২ হাজার স্থাপনা। আর এসবের জন্য একটি পক্ষ দায়ী করছেন তুমুল জনপ্রিয় আর্টিফিশিয়াল ইনটেলিজেন্স চ্যাটবট ‘চ্যাটজিপিটি’কে।

সামাজিক যোগাযোগাযোগ মাধ্যমে চ্যাটজিপিটির বিরুদ্ধে জোরেসোরেই নেমেছেন অনেকে। তারা চ্যাটজিপিটি ব্যবহার বন্ধের ডাক দিয়েছেন। তাদের যুক্তি খারিজ করে দেয়ার মতো নয়। তাদের অভিযোগ, চ্যাটজিপিটির কারণে লস এঞ্জেলেসে পানির সঙ্কট দেখা দিয়েছে। চ্যাটজিপিটি না থাকলে পানির অভাব হতো না, আগুন নেভাতে আরো বেশি পানি ব্যবহার করা যেতো। শুনে হয়তো অযৌক্তিক মনে হচ্ছে, পানির সমস্যার সঙ্গে চ্যাটজিপিটির কী সম্পর্ক? সম্পর্ক অবশ্য আছে।

চ্যাটজিপিটিসহ এআই প্ল্যাটফর্মগুলো বিশাল ডেটা সেন্টার সার্ভার ব্যবহার করে। তা ছাড়া এগুলোর পক্ষে কন্টেন্ট তৈরি করা সম্ভব না। এই সার্ভারগুলোতে হাজার হাজার উচ্চক্ষমতাসম্পন্ন কম্পিউটার চিপ থাকে, এই চিপগুলোই ব্যবহারকারীদের প্রশ্নগুলোর উত্তর খুঁজতে প্রতিনিয়ত সক্রিয় থাকে। এর ফলে কম্পিউটার এবং চিপসেটগুলো উচ্চমাত্রার তাপ উৎপাদন করে। চ্যাটজিপিটির মতো জটিল এআই অ্যাপ্লিকেশন চালাতে প্রচুর পরিমাণে কম্পিউটিং শক্তি ক্ষয় হয়।

তাপ শোষণ এবং তাপ ছড়িয়ে দিতে কুলিং সিস্টেমের প্রয়োজন পড়ে। কুলিং টাওয়ার বা বাষ্পীভবন চালাতে প্রচুর পানির প্রয়োজন হয়। কি পরিমাণ পানির প্রয়োজন হয়? ছোট উদাহরণের মাধ্যমে বুঝার চেষ্টা করা যাক। চ্যাটজিপিটিকে কোনো কিছু করতে আমরা লিখে যে নির্দেশনা দিই, তাকে বলে ‘প্রম্প্ট’। ৪ থেকে ৫টি প্রম্প্ট লিখতে সার্ভারের প্রায় ৫০০ মিলিলিটার পানির প্রয়োজন হয়। আরো সহজ করে বলি, একটি ১০০ শব্দের ইমেইল লিখতে এক বোতল পানির প্রয়োজন হয়। ২০২৪ সালে প্রতি সপ্তাহে চ্যাটজিপিটিতে ৩০ কোটি সক্রিয় ব্যবহারকারী ছিল। অনুমান করাই যায়, বছরে কি বিপুল পরিমাণ পানির প্রয়োজন হয় চ্যাটজিপিটির মাথা ঠান্ডা করতে!

ডেটা সেন্টারগুলো তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য পানির ওপর নির্ভর করলে পানির ওপর চাপ বাড়তেই থাকবে। ক্যালিফোর্নিয়ার লস এঞ্জেলেস এমনিতেই খরাপ্রবণ এলাকা। এই অঞ্চলে আগে থেকেই পানির অভাব। খরার কারণেই এই ভয়াবহ দাবানল দেখা দিয়েছে। বিশেষজ্ঞরাও বলছেন, এআই ব্যবহার কমালে ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্যের পানি সরবরাহ এবং জলবায়ু সংকট মোকাবেলা সহজ হবে।

তবে আশার কথা হলো, কয়েকটি এআই কোম্পানি পানির উপর নির্ভরশীলতা কমানোর দিকে মনোযোগ দিচ্ছে। বিকল্প একটি উপায় হতে পারে ‘ইমারসন কুলিং’। এই পদ্ধতিতে হার্ডওয়্যারগুলোকে বিশেষ ধরনের শীতল তরলে সরাসরি ডুবিয়ে রাখা যাবে। এতে করে পানির ব্যবহার কমবে। সূত্র : এনবিসি নিউজ, এওএল ও ফার্স্টপোস্ট

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

ইউক্রেনের ড্রোন হামলায় মস্কোয় বিমান চলাচল ব্যাহত, পালটা হামলায় নিহত ৬

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক

৪ ঘণ্টা আগে

কাতারে এলএনজি কারখানায় বিস্ফোরণে নিহত ১৩, বাংলাদেশিসহ আহত ৬৬

গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

১৬ ঘণ্টা আগে

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে বার্নহ্যাম, শপথ নিলেন এমপি হিসেবে

ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।

১৭ ঘণ্টা আগে

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ যেন মিউজিক্যাল চেয়ার, ১০ বছরে পদত্যাগ ৬ জনের

অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।

১ দিন আগে