ডেস্ক, রাজনীতি ডটকম

যুক্তরাষ্ট্রের লুইজিয়ানার অরলিন্স শহরে বর্ষবরণ উদ্যাপনে গাড়ি উঠিয়ে দেয়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ জনে। বুধবার (১ জানুয়ারি) স্থানীয় সময় বিকেলে নিউ অরলিন্সের ডা. ডোয়াইট ম্যাককেনা এ তথ্য নিশ্চিত করেছেন। খবর সিএনএনের।
এক বিবৃতিতে তিনি জানান, ফ্রেঞ্চ কোয়ার্টারের বোরবন এবং ক্যানাল স্ট্রিটের সংযোগস্থলে ঘটিত এই মর্মান্তিক ঘটনায় তিনি গভীরভাবে শোকাহত। নিহতদের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়ে তিনি বলেন, এখন পর্যন্ত ১৫ জন নিহত হয়েছেন। ময়নাতদন্ত সম্পন্ন হতে কয়েকদিন সময় লাগবে এবং নিকটাত্মীয়দের সাথে কথা বলার পর নিহতদের পরিচয় প্রকাশ করা হবে।
বুধবার স্থানীয় সময় রাত ৩টার পর নিউ অরলিন্স শহরের ফ্রেঞ্চ কোয়ার্টারে এক ব্যক্তি ভিড়ের মধ্যে পিকআপ ট্রাক চালিয়ে দেয়। এতে বেশ কয়েকজন নিহত এবং আরও কয়েকজন আহত হন। মার্কিন সংবাদমাধ্যমগুলো জানায়, গাড়ির চালকও নিহত হয়েছেন, তবে তার মৃত্যুর কারণ স্পষ্ট নয়।
এ ঘটনায় পুলিশ ও গোয়েন্দা সংস্থা এফবিআই তদন্ত শুরু করেছে। এফবিআই এক বিবৃতিতে জানিয়েছে, আজ সকালে একজন ব্যক্তি নিউ অরলিন্সের বোরবন স্ট্রিটে মানুষের ভিড়ের মধ্যে গাড়ি চালিয়ে দেয়। এতে কয়েকজন নিহত এবং অনেকেই আহত হয়েছেন। আমরা এটি সন্ত্রাসবাদের কাজ হিসেবে তদন্ত করছি।
লুইজিয়ানার গভর্নর জেফ ল্যান্ড্রি এই সহিংস ঘটনার নিন্দা জানিয়ে স্থানীয় জনগণকে ওই এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ঘটনাটি সম্পর্কে নিউ অরলিন্সের মেয়রের সঙ্গে যোগাযোগ করেছেন এবং প্রয়োজনীয় সহায়তা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছেন।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সন্দেহভাজন হামলাকারীর নাম শামসুদ-দীন জব্বার (৪২), যিনি টেক্সাসের বাসিন্দা। তিনি একসময় যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে কর্মরত ছিলেন বলে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানা গেছে। এফবিআই মনে করছে, হামলায় তিনি একাই ছিলেন না।

ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলায় রাশিয়ার রাজধানী মস্কোতে একদিনে ৮৪টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে রুশ কর্তৃপক্ষ। এর জেরে রাজধানীর চারটি প্রধান বিমানবন্দরে সাময়িকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। অন্যদিকে রাশিয়ার পালটা হামলায় ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে অন্তত ছয়জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ বছর বয়সী এক
৫ ঘণ্টা আগে
গালফ নিউজের খবরে বলা হয়েছে, রোববার (২১ জুন) শেষ রাতের দিকে রাস লাফানের বারজানের একটি অভ্যন্তরীণ গ্যাস সরবরাহ কেন্দ্রে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। ওই সময় স্থানীয় কর্তৃপক্ষ জানায়, জরুরি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
১৭ ঘণ্টা আগে
ওয়েস্টমিনস্টারে ফিরে আসা বার্নহ্যাম সোমবার (২২ জুন) হাউজ অব কমন্সে শপথ নেন। হাউজ অব কমন্সে তার শপথ গ্রহণ ঘিরে লেবার পার্টির এমপিদের উচ্ছ্বাস ও দলটির জ্যেষ্ঠ নেতাদের প্রকাশ্য সমর্থন নতুন প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে তাকে স্পষ্টভাবে এগিয়ে দিয়েছে।
১৮ ঘণ্টা আগে
অথচ এর আগে যুক্তরাজ্যের রাজনীতি ছিল যথেষ্ট স্থিতিশীল। গত শতকের শেষ চতুর্ভাগে প্রায় ১১ বছর প্রধানমন্ত্রী পদে ছিলেন লৌহমানবীখ্যাত মার্গারেট থ্যাচার।
১ দিন আগে