পাকিস্তানের প্রধানমন্ত্রী সৌদিতে, যুবরাজের সঙ্গে ইরান যুদ্ধ নিয়ে বৈঠক

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৬ এপ্রিল ২০২৬, ১৫: ১৫
বুধবার জেদ্দায় সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে বৈঠক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধ ও মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনা নিরসনের লক্ষ্যে সৌদি আরব সফর করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। বুধবার (১৫ এপ্রিল) জেদ্দায় তিনি সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে এক বৈঠকে মিলিত হন।

সৌদি সংবাদমাধ্যম আশারক আল-আওসাতের খবরে বলা হয়েছে, বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক পর্যালোচনা এবং সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র আরও জোরদার করার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ ছাড়া এ বৈঠকে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনাকে গুরুত্ব দেওয়া হয়। মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়া যুদ্ধ পরিস্থিতি প্রশমন এবং টেকসই শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখার ওপর জোর দেন দুই নেতা।

শেহবাজ শরিফ বলেন, ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান-যুক্তরাষ্ট্রের প্রথম দফার আলোচনার পর একটি অস্থায়ী যুদ্ধবিরতির পরিবেশ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি এখনো নাজুক অবস্থায় রয়েছে।

সৌদি যুবরাজ এ সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কূটনৈতিক প্রচেষ্টার প্রশংসা করেন।

বৈঠকে সৌদি আরবের পক্ষ থেকে প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. মুসায়েদ বিন মোহাম্মদ আল-আইবান উপস্থিত ছিলেন। পাকিস্তানের পক্ষ থেকে বৈঠকে অংশ নেন উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

পাকিস্তানের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল যখন একই সময়ে ইরানে অবস্থান করছে, তখন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের এই সৌদি সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

মুলত ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যকার চলমান উত্তেজনা এবং গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই এই সফর। এর অংশ হিসেবে শেহবাজ শরিফের কাতার ও তুরস্ক সফরেরও কথা রয়েছে।

২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরান যুদ্ধ শুরুর ৪০ দিন পর গত ৮ এপ্রিল দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই যুদ্ধবিরতি স্থায়ী করতে ও ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সংকটের সমাধান আনতে পাকিস্তান মধ্যস্থতা করে দুপক্ষকে আলোচনার টেবিলে বসায়।

ইসলামাবাদে গত শনিবার প্রথমে দুপক্ষ আলাদা আলাদা করে পাকিস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করে। পরে দুপক্ষের মধ্যে মুখোমুখি বৈঠক হয় দফায় দফায়। সব মিলিয়ে প্রায় ২১ ঘণ্টার ম্যারাথন বৈঠকের পর মধ্যরাতে দুই দেশের বিশেষজ্ঞরা লিখিত শর্ত বিনিময় করেন।

ওই সময় পর্যন্ত বৈঠক নিয়ে আশাবাদ থাকলেও রোববার ভোরে মার্কিন প্রতিনিধি দলের প্রধান ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স সংবাদ সম্মেলনে বলেন, শেষ পর্যন্ত দুপক্ষ কোনো সমঝোতায় আসতে পারেনি।

এরপর ইরানের ওপর মার্কিন নৌ অবরোধ ও তেহরানের পালটা হুঁশিয়ারিতে পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে। এর মধ্যে চীনও জড়িয়েছে এ উত্তেজনার মধ্যে। চলমান পরিস্থিতিতে ২২ এপ্রিল পর্যন্ত যুদ্ধবিরতির মেয়াদ থাকলেও এর আগেই দুপক্ষের মধ্যে ন্যূনতম সমঝোতার আশাতেই পাকিস্তান এখনো মধ্যস্থতার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

৫ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির পথে ভারত, জানালেন অর্থমন্ত্রী সীতারামন

অর্থমন্ত্রী জানান, এই লক্ষ্য অর্জনে কৃষি, উৎপাদনশিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এমএসএমই), অবকাঠামো এবং ডিজিটাল প্রযুক্তিকে কেন্দ্র করে সমন্বিত প্রবৃদ্ধির কৌশল বাস্তবায়ন করছে সরকার। একই সঙ্গে ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য নিয়েও কাজ চলছে।

২ দিন আগে

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘খুব ভালো আলোচনা’ চলছে: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, মঙ্গলবার সারাদিন ইরানের সঙ্গে তার প্রশাসনের ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। তার এই মন্তব্যে পাঁচ মাস ধরে চলা সংঘাতের অবসান শিগগিরই হতে পারে— এমন আশাবাদ নতুন করে জোরালো হয়েছে।

২ দিন আগে

রুশ হামলায় কিয়েভ অঞ্চলে নিহত অন্তত ১৪, আহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভ ও এর আশপাশের এলাকায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১৪ জন নিহত এবং ২৭ জন আহত হয়েছেন। হামলায় গুদামঘরসহ বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের জরুরি সেবা বিভাগ। তবে কয়েকটি প্রতিবেদনে নিহতের সংখ্যা ১৫ জন বলে উল্লেখ করা হয়েছে।

২ দিন আগে

ইরান যুদ্ধে ‘প্রায় সব’ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রই ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র

সবচেয়ে বেশি ব্যবহার করা হয়েছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (অ্যাটাকমস) এবং প্রিসিশন স্ট্রাইক মিসাইল (পিআরএসএম)। দুটি সূত্রের ভাষ্য, এসব দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের ‘প্রায় সবই’ ইতোমধ্যে ব্যবহার করে ফেলেছে যুক্তরাষ্ট্র।

২ দিন আগে