ইরান যুদ্ধের প্রভাব: ক্ষুধার ঝুঁকিতে আরও ৬ কোটি মানুষ, বৈশ্বিক অর্থনীতিতেও চাপ

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান যুদ্ধের প্রতীকী ছবি

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সঙ্গে ইরানের মধ্যে চলমান সংঘাত বিশ্ব জুড়ে খাদ্য নিরাপত্তা পরিস্থিতিকে আরও অবনতির দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। তিনি বলছেন, যুদ্ধ অব্যাহত থাকলে তা নতুন করে আরও ছয় কোটি মানুষকে খাদ্যসংকটের দিকে ঠেলে দিতে পারে।

ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের সাইডলাইনে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন আশঙ্কার কথা জানান।

ইন্দরমিত গিল বলেন, বর্তমানে প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। এই সংখ্যা খুব দ্রুত প্রায় ২০ শতাংশ (ছয় কোটি) পর্যন্ত বেড়ে যেতে পারে। কারণ সংঘাতের প্রভাবও ক্রমেই বাড়ছে।

বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ সতর্ক করে বলেন, সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে সেইসব দেশ, যেখানে যুদ্ধ চলছে বা সরকার দুর্বল। পরিস্থিতি দ্রুত সমাধান না হলে ক্ষুধা এসব দেশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে।

গিলের ভাষ্য, এখন বাজারে যেসব খাদ্য রয়েছে তা এরই মধ্যে উৎপাদিত। তবে কয়েক মাস পরই খাদ্য নিরাপত্তায় এ যুদ্ধের প্রভাব স্পষ্ট হতে শুরু করবে৷ যখন সরবরাহ ও উৎপাদনে বিঘ্ন দেখা দেবে।

কেবল খাদ্য নিরাপত্তা নয়, এ যুদ্ধ বৈশ্বিক অর্থনীতিকেই হুমকির মুখে ফেলেছে। এ যুদ্ধের শুরু থেকেই আলোচনায় উঠে এসেছে হরমুজ প্রণালি, যেটি সমুদ্রপথে বিশ্বের প্রায় ২০ শতাংশ জ্বালানি তেল পরিবহনের পরিবহন করে থাকে। যুদ্ধ শুরু হলে এ নৌ পথ কার্যত বন্ধ করে দেয় ইরান। এতে সংঘাত আরও বিস্তৃতি লাভ করে।

হরমুজ প্রণালি বন্ধের প্রভাবে বিশ্ব জুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে। বৈশ্বিকভাবে তেলের দাম বেড়েছে ২০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত। তেলের সংকটে অনেক দেশে উৎপাদনব্যবস্থায় প্রভাব পড়েছে। মুদ্রাস্ফীতির চাপও তৈরি হয়েছে বিভিন্ন দেশে। জাতিসংঘের বাণিজ্য সংস্থার আশঙ্কা, বিশ্ববাণিজ্যে প্রবৃদ্ধি ১ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে।

বিশেষজ্ঞদের মতে, তেলের দাম বৃদ্ধি ও সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন খাদ্যপণ্যের উৎপাদন ও পরিবহন ব্যয় বাড়িয়ে দেবে, যা শেষ পর্যন্ত খাদ্যের দাম বাড়াবে এবং নিম্ন আয়ের দেশগুলোর ওপর বাড়তি চাপ তৈরি করবে। যেসব দেশ খাদ্য আমদানির ওপর নির্ভরশীল, তারা এই ধাক্কা সবচেয়ে বেশি অনুভব করবে।

এরই মধ্যে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বৈশ্বিক অর্থনীতির ওপর বাড়তে থাকা চাপ নিয়ে সতর্ক করেছে। অর্থনৈতিক মন্দার আশঙ্কা জানিয়ে সংস্থাটি বলছে, ২০২৬ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি কমে ২ শতাংশের নিচে নেমে আসতে পারে।

আইএমএফ বলছে, যুদ্ধ দীর্ঘায়িত বলে তেল, গ্যাস, খাবারের দাম বাড়তে থাকবে। চলতি বছর ও আগামী বছর ধরে তা অপরিবর্তিত থাকলে বিশ্ব অর্থনীতিতে মন্দার খুব কাছাকাছি পরিস্থিতি দেখা দেবে, যা ১৯৮০ সালের পর গত সাড়ে চার দশকে মাত্র চারবার দেখা দিয়েছে।

বিশ্লেষকদের মতে, এমন পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের সংঘাত দীর্ঘায়িত হলে তা শুধু আঞ্চলিক নিরাপত্তা সংকট নয়, বরং বৈশ্বিক খাদ্য নিরাপত্তা ও অর্থনীতির জন্যও বড় হুমকি হয়ে উঠতে পারে, যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে দরিদ্র ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর ওপর।

আইএমএফের প্রধান অর্থনীতিবিদ পিয়েরে-অলিভিয়ের গোরিনচা বলেন, বৈশ্বিক পরিসংখ্যানের দিকে তাকালে বিশ্ব মন্দার ধারণা কিছুটা স্পষ্ট হয়ে ওঠে। সুতরাং ২ শতাংশ প্রবৃদ্ধি এমন এক পরিস্থিতি, যা বিশ্বের বেশির ভাগ মানুষের কাছে মন্দার সময়ের মতো মনে হবে। বেকারত্ব বাড়বে, কিছু দেশের জন্য খাবারের দাম এবং খাদ্য নিরাপত্তাহীনতাও বাড়তে পারে।

Ad
Ad
ad
ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নেপালে পাহাড়ি ঢলে প্রাণহানি বেড়ে ৬১৬

ক্ষতিগ্রস্ত জেলাগুলোজুড়ে তল্লাশি ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে এবং বন্যায় আটকে পড়াদের উদ্ধার ও সহায়তা করতে পুলিশ স্থানীয় বাসিন্দা এবং অন্যান্য জরুরি সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করছে।

৭ ঘণ্টা আগে

সৌদি-আমিরাতের সঙ্গে সমঝোতার বার্তা ইরানি প্রেসিডেন্টের

সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতসহ আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করতে প্রস্তুত ইরান। এ কথা জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এমন এক সময়ে তিনি এই বার্তা দিলেন, যখন মার্কিন নিষেধাজ্ঞা এবং একটি সামুদ্রিক অবরোধ দেশটির বাণিজ্যের ওপর তীব্র চাপ সৃষ্টি করছে।

৮ ঘণ্টা আগে

৬ মাস শেষে ‘অচলাবস্থা’য় ইরান যুদ্ধ, সামনে সমঝোতা নাকি দীর্ঘ সংঘাত?

ফলে কয়েক সপ্তাহের মধ্যেই ইরানের ‘নিশ্চিত পরাজয়’ আর যুক্তরাষ্ট্র-ইসরায়েলের ‘আধিপত্যের জয়ধ্বনি’ নিয়ে যে যুদ্ধের শুরু, ছয় মাস পর এখন ‘ইরানের জয়ধ্বনি’ আর যুক্তরাষ্ট্রের ‘নৈতিক পরাজয়ে’র দৃশ্যটিই বাস্তবসম্মত। তবে ছয় মাস পেরিয়ে এসে এখন আর ‘কে জিতল’ এই যুদ্ধের মূল জিজ্ঞাসা নয়, বরং প্রশ্ন হলো— কে কত দিন এখনক

১৮ ঘণ্টা আগে

নেপালে নিহত বেড়ে ৫৩৮, নতুন হ্রদে পানি বাড়ায় ফের বন্যার শঙ্কা

নিখোঁজদের মধ্যে ভারতীয় ৩২০, মার্কিন ৯০, ইউক্রেনীয় ৫৫, মালয়েশীয় ৫১, অস্ট্রেলীয় ৩৯, ব্রিটিশ ৩৩ এবং কানাডীয় ২৫ নাগরিক রয়েছেন। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি, রাশিয়া, দক্ষিণ আফ্রিকা, লাটভিয়া, জাপান, নিউজিল্যান্ড, ফ্রান্স, বেলজিয়াম ও স্পেনের নাগরিকও নিখোঁজ রয়েছেন। আরও কয়েকটি দেশের নাগরিকেরও নিখোঁজ থা

১ দিন আগে