ইরান ইস্যুতে ধৈর্য ‘ফুরিয়ে আসছে’— শির সঙ্গে বৈঠকের পর ট্রাম্প

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ১৫ মে ২০২৬, ১৬: ৫০
বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার দুপাশে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও (ডানে) এবং চীনে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ডেভিড পারডিউ (বাঁয়ে)। ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান ইস্যুতে তার ধৈর্য এখন ‘ফুরিয়ে আসছে’। বৃহস্পতিবার চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর তিনি এমন মন্তব্য করেন। বৈঠকে আরও অনেক বিষয়ের মতো ইরান যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। একই সময় সংযুক্ত আরব আমিরাতের উপকূলে ইরান একটি জাহাজ জব্দ করেছে বলেও খবর পাওয়া যায়।

শুক্রবার (১৫ মে) বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, হোয়াইট হাউজ জানিয়েছে, বেইজিংয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে ট্রাম্প ও শি হরমুজ প্রণালিকে নৌ-চলাচলের জন্য উন্মুক্ত রাখার প্রয়োজনীয়তার বিষয়ে একমত হয়েছেন।

বৃহস্পতিবার দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ছবি: সংগৃহীত
বৃহস্পতিবার দুই ঘণ্টারও বেশি সময় ধরে বৈঠক হয়েছে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। ছবি: সংগৃহীত

চীন মূলত ইরানের ঘনিষ্ঠ মিত্র এবং দেশটির তেলের অন্যতম ক্রেতা হিসেবে পরিচিত। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ হামলা শুরুর পর থেকে ইরান এই জলপথ কার্যত বন্ধ করে রাখায় বৈশ্বিক জ্বালানি সরবরাহে নজিরবিহীন অস্থিরতা দেখা যাচ্ছে।

যুক্তরাষ্ট্র গত মাসে যুদ্ধবিরতি ঘোষণা করে ইরানে হামলা সাময়িকভাবে স্থগিত করলেও দেশটির বন্দরে অবরোধ আরোপ করে রেখেছে। এ ছাড়া চলমান শান্তি আলোচনাও স্থবির হয়ে আছে, কারণ ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ বা সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ছাড়তে অস্বীকৃতি জানিয়েছে।

ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে প্রচারিত এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘আমি আর বেশি ধৈর্য ধরব না। তাদের একটি চুক্তি করা উচিত।’ ইরানের গোপন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদের বিষয়ে ট্রাম্প ইঙ্গিত দেন যে, এটি মূলত জনসংযোগের (পাবলিক রিলেশনস) কারণে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া দরকার।

ইরানের সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি মনে করি না এটি প্রয়োজন, শুধু জনসংযোগের দৃষ্টিকোণ ছাড়া। আসলে এটা পেলে আমার ভালোই লাগবে, তবে আমার মনে হয় এটা বাস্তবের চেয়ে বেশি জনসংযোগের বিষয়।’

এদিকে বাণিজ্যপথে সাম্প্রতিক ঘটনায় আফ্রিকা থেকে সংযুক্ত আরব আমিরাতে গবাদিপশু বহনকারী একটি ভারতীয় কার্গো জাহাজ বুধবার ওমান উপকূলে ডুবে যায়। ওমান কোস্ট গার্ড জাহাজের ১৪ জন ক্রুকে উদ্ধার করেছে। এ ঘটনায় ভারতের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান ভ্যানগার্ড জানিয়েছে, জাহাজটি সম্ভবত ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার শিকার হয়ে বিস্ফোরণের ফলে ডুবে যায়।

অন্যদিকে, ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতের তেলবন্দর ফুজাইরাহর কাছে নোঙর করা একটি জাহাজে ‘অননুমোদিত ব্যক্তিরা’ উঠে পড়ে এবং সেটিকে ইরানের দিকে নিয়ে যেতে বাধ্য করা হয়। জাহাজটির একজন নিরাপত্তা কর্মকর্তার বরাতে ভ্যানগার্ড জানিয়েছেন, ইরানি নিরাপত্তা কর্মীরা সেটি দখল করেছে।

বেইজিংয়ে ‘টেম্পল অব হেভেনে’র সামনে ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও শি জিনপিং (ডানে)। ছবি: সংগৃহীত
বেইজিংয়ে ‘টেম্পল অব হেভেনে’র সামনে ডোনাল্ড ট্রাম্প (বাঁয়ে) ও শি জিনপিং (ডানে)। ছবি: সংগৃহীত

বেইজিংয়ে ট্রাম্প-শি বৈঠকের পর হোয়াইট হাউজ জানায়, হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে দুই নেতা একমত হয়েছেন এবং শি স্পষ্টভাবে বলেছেন তিনি হরমুজকে সামরিকীকরণের বিরোধিতা করেন এবং এর ব্যবহারের জন্য কোনো ধরনের টোল আরোপের চেষ্টারও বিরোধী।

ট্রাম্প বলেন, শি ইরানকে সামরিক সরঞ্জাম না পাঠানোর প্রতিশ্রুতিও দিয়েছেন। ফক্স নিউজের ‘হ্যানিটি’ অনুষ্ঠানে তিনি বলেন, ‘শি বলেছেন, তিনি ইরানকে সামরিক সরঞ্জাম দেবেন না— এটা বড় একটি ঘোষণা।’

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, শি আরও বেশি মার্কিন তেল কেনার আগ্রহ প্রকাশ করেছেন, যাতে ভবিষ্যতে চীনের হরমুজ প্রণালির ওপর নির্ভরতা কমে। পাশাপাশি দুই নেতা একমত হয়েছেন যে ইরান কখনোই পারমাণবিক অস্ত্র অর্জন করতে পারবে না। তবে তেহরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

কূটনৈতিক প্রচেষ্টায় অচলাবস্থা

ট্রাম্প এমন এক সময়ে চীনের সমর্থন আদায়ের চেষ্টা করছেন, যখন ইরান যুদ্ধ দীর্ঘায়িত হয়ে যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপ তৈরি করছে। বেইজিং থেকে সিএনবিসিকে দেওয়া সাক্ষাৎকারে মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, তার বিশ্বাস চীন হরমুজ প্রণালি খুলে দেওয়ার ক্ষেত্রে ‘যা সম্ভব করবে’, কারণ এটি তাদের স্বার্থেই অন্তর্ভুক্ত।

তবে বিশ্লেষকদের মতে, চীন ইরানের ওপর কঠোর চাপ প্রয়োগ বা সামরিক সমর্থন বন্ধ করতে রাজি হবে— এমন সম্ভাবনা কম, কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটি কৌশলগত ভারসাম্য হিসেবে ইরান বেইজিংয়ের জন্য গুরুত্বপূর্ণ।

যুদ্ধের আগে বৈশ্বিক তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের প্রায় এক-পঞ্চমাংশ এই জলপথ দিয়ে পরিবাহিত হতো। তবে গত সপ্তাহ থেকে কূটনৈতিক অগ্রগতি থমকে আছে, কারণ ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ইরান এখন শর্তসাপেক্ষে বিভিন্ন দেশের কিছু জাহাজকে প্রণালি পার হওয়ার অনুমতি দিচ্ছে।

জাপানের প্রধানমন্ত্রী ইরানের প্রেসিডেন্টের কাছে সহায়তা চাওয়ার পর বুধবার একটি জাপানি ট্যাঙ্কার হরমুজ অতিক্রম করে। একই দিনে একটি বড় চীনা ট্যাঙ্কারও পার হয়। ইরানের ফারস সংবাদ সংস্থা জানিয়েছে, কিছু চীনা জাহাজ চলাচলের অনুমতি দেওয়ার বিষয়ে একটি চুক্তি হয়েছে।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, বুধবার সন্ধ্যার পর থেকে ৩০টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যা যুদ্ধের আগে দৈনিক প্রায় ১৪০টির তুলনায় অনেক কম হলেও যুদ্ধ শুরুর পর থেকে উল্লেখযোগ্য বৃদ্ধি। শিপিং অ্যানালিটিক্স প্রতিষ্ঠান কেপলার জানায়, গত ২৪ ঘণ্টায় প্রায় ১০টি জাহাজ প্রণালি অতিক্রম করেছে, যেখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে দৈনিক ৫ থেকে ৭টি জাহাজ চলাচল করছিল।

ইরানের হুমকি ‘দুর্বল হয়ে পড়েছে’

ইরান যুদ্ধের শুরু থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলায় কয়েক হাজার ইরানি নিহত হয়েছেন। এ ছাড়া সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধে জড়িয়ে পড়ার পর থেকে ইসরায়েলি হামলায় লেবাননে কয়েক হাজার মানুষ প্রাণ হারিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলি কর্মকর্তাদের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠক ‘ইতিবাচক’ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। আজ শুক্রবারও এ আলোচনা চলবে বলে জানান তিনি।

এদিকে ট্রাম্প বলেছেন, যুদ্ধ শুরু করার লক্ষ্য ছিল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা, প্রতিবেশী দেশগুলোর ওপর হামলার সক্ষমতা শেষ করা এবং ইরানিদের তাদের সরকার উৎখাতে সহায়তা করা।

যুক্তরাষ্ট্রের এক জ্যেষ্ঠ নৌ কর্মকর্তা অ্যাডমিরাল ব্র্যাড কুপার বৃহস্পতিবার সিনেট কমিটিকে জানান, প্রতিবেশী দেশ ও যুক্তরাষ্ট্রের আঞ্চলিক স্বার্থে ইরানের হুমকি দেওয়ার সক্ষমতা ‘উল্লেখযোগ্যভাবে দুর্বল’ হয়ে পড়েছে।

তিনি বলেন, ‘তারা আর আগের মতো করে আঞ্চলিক অংশীদার বা যুক্তরাষ্ট্রকে বিভিন্ন ক্ষেত্রে হুমকি দিতে পারছে না।’ তবে তিনি রয়টার্সসহ বিভিন্ন সংবাদমাধ্যমের সেসব প্রতিবেদনের বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি, যেখানে বলা হয়েছে ইরান এখনও ‘উল্লেখযোগ্য ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা ধরে রেখেছে’।

এ বছরের শুরুতে ইরানের শাসকগোষ্ঠী সরকারবিরোধী একটি বিক্ষোভ কঠোরভাবে দমন করেছিল। তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত কোনো সংগঠিত বিরোধিতার মুখে পড়েনি তারা। পাশাপাশি হরমুজ প্রণালি বন্ধ করায় তারা আলোচনায় অতিরিক্ত চাপ প্রয়োগের সুযোগও পেয়েছে।

তবে ওয়াশিংটনের দাবি, তেহরানকে ইউরেনিয়াম হস্তান্তর করতে হবে এবং সমৃদ্ধকরণও বন্ধ করতে হবে। অন্যদিকে ইরান চায় নিষেধাজ্ঞা প্রত্যাহার, যুদ্ধের ক্ষতিপূরণ এবং হরমুজের ওপর তাদের নিয়ন্ত্রণের স্বীকৃতি। এসব ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র একে অপরের সর্বশেষ প্রস্তাব প্রত্যাখ্যান করায় চলমান শান্তি আলোচনা স্থবিরতা তৈরি হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

নিজস্ব প্রযুক্তিতে তৈরি ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান

আইএসপিআর জানায়, আর্মি রকেট ফোর্স কমান্ডের তত্ত্বাবধানে এই পরীক্ষা চালানো হয়। পাকিস্তানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি ফাতাহ সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো মূলত নির্ভুলভাবে লক্ষ্যভেদে সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই তৈরি করা হয়েছে। ‘ফাতাহ-৪’ ক্ষেপণাস্ত্রটিতে উন্নত এভিয়নিক্স এবং আধুনিক নেভিগেশন ব্যবস্থা যুক্ত করা হয়েছ

৩ ঘণ্টা আগে

ভারত-আমিরাত প্রতিরক্ষা চুক্তি ও বড় বিনিয়োগের ঘোষণা

এই সফরের মধ্য দিয়ে ভারতীয় অবকাঠামো ও আর্থিক প্রতিষ্ঠানে সংযুক্ত আরব আমিরাত ৫ বিলিয়ন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে। দুই নেতার বৈঠকে প্রতিরক্ষা অংশীদারত্ব ছাড়াও আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় 'সংলাপ ও কূটনীতি'র ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

৫ ঘণ্টা আগে

আদানির বিরুদ্ধে জালিয়াতির মামলা তুলে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ফৌজদারি অভিযোগ প্রত্যাহারের বিষয়ে রয়টার্স মন্তব্য জানতে চাইলে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি। যদিও এর আগে প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগকে ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছিল।

৬ ঘণ্টা আগে

চীন সফরে 'মুগ্ধ' ট্রাম্প, গোলাপের বীজ উপহার পাঠাবেন শি

পরে চায়ের ঘরের দিকে যাওয়ার সময়ও ট্রাম্পকে বলতে শোনা যায়, শি তাকে হোয়াইট হাউসের রোজ গার্ডেনের জন্য গোলাপ দেবেন।

৬ ঘণ্টা আগে