সাদ্দাম হোসেন তখন চাচ্ছিলেন নিজেকে আরব বিশ্বের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করতে। তিনি ভাবেন, সদ্য বিপ্লব-পরবর্তী অস্থির ইরান দুর্বল অবস্থায় আছে, এই সুযোগে আক্রমণ করলে হয়তো ইরানের কিছু এলাকা দখল করে নেওয়া যাবে এবং খোমেনি সরকারের পতন ঘটানো যাবে।
ই ক্ষেপণাস্ত্রের অন্যতম বৈশিষ্ট্য হলো এর কঠিন জ্বালানিচালিত ইঞ্জিন। কঠিন জ্বালানি ব্যবহারে একাধিক সুবিধা রয়েছে। তরল জ্বালানির মতো আলাদা ট্যাঙ্ক বা ফিলিংয়ের ঝামেলা নেই।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত রাতে তারা তেহরানের বেশকিছু লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। এর মধ্যে 'ইরানের পারমাণবিক অস্ত্র প্রকল্পের গবেষণা ও উন্নয়ন কেন্দ্র' অন্তর্ভুক্ত রয়েছে।
ইরানের অভ্যন্তরে তিনটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্ম লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী।
ইসরায়েল ও ইরানের মধ্যে চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানাপোড়েনে টিকে থাকার লড়াই চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গত ১৩ জুন বিনা উসকানিতে ইরানের ওপর ইসরায়েল হামলা চালানোর পর থেকে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে। এর কিছুদিন আগেই নেতানিয়াহুর সরকার সংসদে
তেহরানে চালানো এক হামলায় ইরানের ‘খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স’-এর প্রধান আলি শাদমানিকে হত্যা করেছে বলে জানিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। তবে এ দাবিকে উড়িয়ে দিয়ে জাতির উদ্দেশ্যে এক বার্তায় শামখানি বলেছেন, ‘আমি বেঁচে আছি এবং শহীদ হতে প্রস্তুত।’
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের প্রতি একান্ত সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং-উন স্পষ্ট ভাষায় বলেছেন, “এই সংঘাতে তেহরান একা নয়।”
ইরানে সরকার পরিবর্তন বা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা—এই ধরনের কোনো পরিকল্পনা রাশিয়ার দৃষ্টিতে ‘অকল্পনীয় ও অগ্রহণযোগ্য’। এমনটি ঘটলে তা গোটা অঞ্চলে ভয়াবহ পরিস্থিতি সৃষ্টি করবে বলে হুঁশিয়ারি দিয়েছে মস্কো।
মধ্যপ্রাচ্যে ইরানের সম্ভাব্য হামলার আশঙ্কায় ওই অঞ্চলের ঘাঁটি থেকে যুদ্ধবিমান ও রণতরী সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও ব্লুমবার্গ।
ইসরাইলের বিরসেবা শহরে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এতে পাঁচজন সামান্য আহত হয়েছেন। এছাড়া এ হামলার কারণে ইসরাইলের উত্তরাঞ্চলের রেলস্টেশন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
ইরানে হামলায় ইসরায়েলের সঙ্গে যুক্তরাষ্ট্র যোগ দিলে তা সমগ্র অঞ্চলে নরক নেমে আসবে বলে হুঁশিয়ার করেছেন ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধে নিজেকে জড়িয়ে ফেললে তা হবে পঙ্কিলময়। এতে গোটা অঞ্চলই নরকে পরিণত হবে। বৃহস্পতিবার বিবিসিকে দেওয়া
ইরানের পরেই পাকিস্তানের পারমাণবিক কর্মসূচিতে হামলা চালানোর হুমকি দিয়েছেন ইসরাইলের সাবেক উপ-প্রতিরক্ষামন্ত্রী ও লেবার পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মেয়ের মাসরি। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এ হুমকি দেন। খবর দ্য এক্সপ্রেস ট্রিবিউনের।
ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছে, শুক্রবার ইরান থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্রের জেরে দক্ষিণ ইসরাইলের বিভিন্ন অঞ্চলে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। টাইমস অব ইসরাইল জানিয়েছে, শুক্রবার সকালে দক্ষিণ ইসরাইলের বিয়েরশেভা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় সাইরেন বেজে উঠেছে।
ইরানের ক্ষেপণাস্ত্র বিশ্বের সম্মানিত মানুষদের আনন্দিত করেছে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সামাজিকমাধ্যম এক্স অ্যাকাউন্টে শেয়ার করা একটি ভিডিওর ক্যাপশনে তিনি এই মন্তব্য করেন। শুক্রবার (২০ জুন) এ তথ্য জানিয়েছে আলজাজিরা।
ইরানি মিশনের পোস্টে বলা হয়েছে, ইরানের হামলাগুলো ছিল সুনির্দিষ্ট এবং শুধু ইরানের ওপর ইসরায়েলের আক্রমণে সরাসরি জড়িত ও সমর্থনকারী স্থাপনাগুলোকে লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে।
ট্রাম্পের প্রেস সচিব ক্যারোলিন লেভিট বলেন, ইসরায়েল ও ইরানের মধ্যে সংঘাতে আমেরিকা সরাসরি জড়িত থাকবে কি না— এমন গুঞ্জনের মধ্যে ট্রাম্প বলেছেন, দুই সপ্তাহের মধ্যে এ বিষয়ে সিদ্ধান্তে নেবেন তিনি।