লেবাননের রাজধানী বৈরুতে ইসরাইলি বিমান হামলায় হিজবুল্লাহর এক কমান্ডারসহ অন্তত ১৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও ৫৯ জন। এদের মধ্যে ৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
ইসরাইলি মিডিয়া সূত্র জানায়, ইসরাইলি বাহিনী এ আক্রমণের সময় লেবাননের ৭০টি অঞ্চলে বোমা বর্ষণ করেছে। সেই সঙ্গে এ হামলায় হিজবুল্লাহর ৫০টি লক্ষ্যবস্তু ধ্বংস করা হয়েছে বলেও তারা দাবি করেছে।
ভারতে ‘এক দেশ, এক ভোট’ (ওয়ান নেশন ওয়ান ভোট) ব্যবস্থাকে বাস্তবায়িত করার পথে একধাপ অগ্রসর হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকার। সাবেক রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বাধীন উচ্চ পর্যায়ের কমিটির সুপারিশ মেনে নিয়ে বুধবার ‘এক দেশ, এক ভোট’ প্রস্তাব পাশ করেছে দেশটির কেন্দ্রীয় মন্ত্রিসভা। একই সঙ্গে লোক
যুক্তরাষ্ট্রের কেন্টাকিতে লেচার কান্ট্রি কোর্টহাউসে বিচারককে প্রকাশ্যে কয়েক রাউন্ড গুলি করে হত্যা করা হয়েছে। ওই বিচারকের নাম কেভিন মুলিনস। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর বিবিসির।
গাজার বেসামরিক প্রতিরক্ষা দপ্তর বলেছে, বৃহস্পতিবার গাজা উপত্যকায় ইসরাইলি বোমাবর্ষণে কমপক্ষে ২৮ জন নিহত হয়েছেন। এরপর গাজা শহরে দুটি ইসরাইলি হামলায় ১২ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন।
গণবিপ্লবের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতেই থাকা উচিত বলে মন্তব্য করেছেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে। ভারতীয় সংবাদমাধ্যম ফার্স্টপোস্টকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে লঙ্কান প্রেসিডেন্ট বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন।
শেখ হাসিনাকে তার দলবলের সঙ্গে দিল্লির অন্যতম অভিজাত পার্ক ‘লোদি গার্ডেনে’ ঘুরে বেড়াতে দেখা গেছে বলেও দাবি করা হয়েছে প্রতিবেদনে।
দীর্ঘ প্রায় দেড় বছর ধরে অস্থিতিশীল অবস্থায় ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর। সম্প্রতি রাজ্যটিতে নতুন করে সহিংসতা ছড়িয়েছে এবং এতে ঘটেছে প্রাণহানির ঘটনাও। এমন অবস্থায় মিয়ানমারের সঙ্গে সীমান্ত এলাকা কাঁটাতার দিয়ে ঘিরে ফেলতে চাইছে ভারত। দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির সঙ্গে ভারতের ১৬০০ কিলোমিটারের
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার রাফাহ শহরে ভয়াবহ সংঘর্ষে ইসরাইলের ৪ সেনা নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছে। ইসরাইলের সামরিক বাহিনী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। নিহতরা হলো- ক্যাপ্টেন ড্যানিয়েল মিমন তোফ, স্টাফ সার্জেন্ট আগম নাইম, স্টাফ সার্জেন্ট অমিত বাকরি এবং স্টাফ সার্জেন্ট দোতান শিমন।
দীর্ঘ এক দশক পর প্রথমবারের মতো ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে বিধানসভা নির্বাচন শুরু হয়েছে আজ। এদিকে ভোট দিচ্ছেন কাশ্মিরিরা। ভারতের কেন্দ্রীয় সরকার এই উপত্যকাকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করার পর জম্মু-কাশ্মিরে এটিই প্রথম বিধানসভা নির্বাচন। নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে কঠোর নিরাপত্তায় মুড়ে ফ
লেবাননের বিভিন্ন স্থানে পেজার বিস্ফোরণে অন্তত ৯ জন নিহত এবং দুই হাজার ৮০০ জন আহত হয়েছেন। বুধবার (১৮ সেপ্টেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিবিসি জানিয়েছে, বিস্ফোরণে আহতদের মধ্যে ইরানের লেবানন রাষ্ট্রদূতও রয়েছেন। তারা বৈরুত এবং অন্যান্য কয়েকটি অঞ্চলে একযোগে বিস্ফোরণে আহত হয়েছেন।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলার পর অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে বহিষ্কার করা হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক মহানগর আওয়ামীলীগ জ্যাকসন হাইটস ইউনিট কমিটি-এর সাধারণ সম্পাদক মো. তানভীর কায়সারকে।
প্রতিবেদনে বলা হয়, দিল্লির আবগারি মামলায় ইডির হাতে গ্রেফতার হওয়ার পরে জামিনে মুক্তি পাওয়ার চার দিন পরে নাটকীয়ভাবে পদত্যাগ করলেন তিনি।
দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আম আদমি পার্টির (এএপি) আতিশির নাম প্রস্তাব করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে লেফটেন্যান্ট গভর্নর ভিকে সাক্সেনার সঙ্গে বৈঠকের পর অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করবেন। এরপরেই দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হিসেবে আতিশি দায়িত্ব নেবেন বলে জ
ভারত বাংলাদেশের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক চায় বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি বলেছেন, বাংলাদেশ আমাদের প্রতিবেশী দেশ এবং আমরা তাদের সঙ্গে স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই।
টাইফুন ইয়াগির কারণে মিয়ানমারের বিভিন্ন অঞ্চলে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে অন্তত ২৩৬ জনের প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পেনসিলভানিয়া হামলায় প্রাণে বেঁচে যাওয়ার মাত্র দুই মাসের মাথায় আবারও হত্যাচেষ্টার শিকার হয়েছেন আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকানপ্রার্থী ও সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।