কলকাতার আরজিকর হাসপাতালে চিকিৎসক তরুণীকে ধর্ষণের পর হত্যার ঘটনায় গোটা রাজ্য তথা ভারতজুড়ে আলোড়নের মধ্যেই আবারও ঘটল ধর্ষণের পর হত্যার ঘটনা। এবার নৃশংসতার বলি ৩৩ বছর বয়সী এক নার্স। এ ঘটনায় ইতোমধ্যে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গাজায় ইসরায়েলি হামলায় গত ১০ মাসে ফিলিস্তিনিদের নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। এদের মধ্যে ১৬ হাজার ৪৫৬ শিশু এবং ১১ হাজার নারী। আহতের সংখ্যাও ছাড়িয়েছে ৯২ হাজার। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, ভোরোনেজ, কুরস্ক ও নিঝনি নভগোরোড অঞ্চলের খালিনো, সাভাসলেকা, বোরিসোগলেবস্ক ও বাল্টিমোর বিমানঘাটিতে এই হামলা করা হয়েছে। এই হামলায় বিমান চলাচলের জন্য প্রয়োজনীয় জ্বালানি ও লুব্রিকেন্ট এবং অস্ত্রের গুদামে হামলা চালানো মূল লক্ষ্য ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
শ্রীলঙ্কায় প্রেসিডেন্ট নির্বাচনের কার্যক্রম পুরোমাত্রায় শুরু হয়েছে। বৃহস্পতিবার নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৩৯ জন প্রার্থী। আগামী ২১শে সেপ্টেম্বর সেখানে প্রেসিডেন্ট নির্বাচন। অর্থনীতিতে সঙ্কটে ডুবে থাকা দেশটি আস্তে আস্তে মাথা তুলে দাঁড়াচ্ছে। এমন সময় কে নির্বাচিত হয়ে অর্থনীতির হাল ধরবেন স
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। বৃহস্পতিবার (১৫ আগস্ট) দিল্লির লাল কেল্লায় দেশটির স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ১৪০ কোটি ভারতীয় বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, যারা শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার সময় আক্রমণের সম্মুখীন হয়েছেন।
বাংলাদেশ ইস্যুতে ভারতের সঙ্গে যুগপৎভাবে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ মুখপাত্র বেদান্ত প্যাটেল বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে বক্তব্য দেন বেদান্ত প্যাটেল। এ সময় উপস্থিত সাংবাদিকরা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিন
রাত বাড়ার সঙ্গে সঙ্গে যেন জেগে উঠল পশ্চিমবঙ্গ তথা গোটা ভারত। বাড়তে থাকে ভিড়। বুধবার রাতে রাস্তার দখল নিতে শুরু করে মেয়েরা। যাদবপুর, অ্যাকাডেমি, কলেজ স্ট্রিট তো বটেই শহরের প্রতিটি কোণা, জেলায় জেলায় চলল জমায়েত। এমনকি রাজ্যের সীমানা পেরিয়ে দিল্লি, মুম্বাই ও বেঙ্গালুরুও রাত জাগছে আরজি করের নির্যাতিতা
ইসরায়েলকে আরও দুই হাজার কোটি ডলারের অস্ত্র দেবে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে এর অনুমোদন দেওয়া হয়েছে। বিশ্বের বিভিন্ন মানবাধিকার গোষ্ঠীর চাপ সত্ত্বেও ইসরায়েলকে অব্যাহত অস্ত্র সহায়তা দিয়ে যাচ্ছে দেশটি। এতে প্রতিনিয়ত প্রাণ যাচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের।
ইউরোপে গত বছর অতিরিক্ত তাপমাত্রার কারণে ৪৭ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে।
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ১০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ হাজার ৮৯৭ জনে। আহত হয়েছেন আরও অনেকে। খবর আল-জাজিরার।
ছাত্র-জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিয়েছেন। তার দেশ ছেড়ে চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নিয়েছে।
বর্তমান থাই প্রধানমন্ত্রী যে আইনজীবী পিচিট চুয়েনবানকে মন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন তিনি দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও ধনকুবের থাকসিন সিনাওয়াত্রার পরিবারের ঘনিষ্ঠ বলে পরিচিত।
উগান্ডার রাজধানী কাম্পালায় ময়লা-আবর্জনার স্তূপধসে পড়ায় এখন পর্যন্ত ২৩ জনের মৃত্যু হয়েছে। সোমবার স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। স্থানীয় সময় শনিবার কাইতেজির উত্তর কাম্পালা জেলায় ভারী বর্ষণের কারণে বর্জ্যের স্তুপধসে পড়ে। ফলে বহু মানুষ এবং গবাদি পশু আবর্জনার স্তূপের নিচে চাপা পড়ে। বার্তা স
ভারতের বিহারের একটি মন্দিরে পদদলিত হয়ে সাতজনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে তিনজন নারীও রয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ৩৫ জন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
বাংলাদেশে সব সমস্যা শান্তিপূর্ণ উপায়ে সমাধান সমর্থন করে কানাডা। একই সঙ্গে সব হত্যাকাণ্ড ও সহিংসতার পক্ষপাতিত্বহীন তদন্ত দাবি করে তারা। শান্তিতে নোবেলজয়ী প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন অন্তর্র্বতী সরকারকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে শুক্রবার এ কথা বলেছেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী মেলানি জোলি
বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের ক্ষমতাচ্যুতের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে বলে দাবি করেছেন। সেন্ট মার্টিন দ্বীপ যুক্তরাষ্ট্রের হাতে তুলে না দেওয়ায় তাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।