কোটা সংস্কার আন্দোলনে নিহত শিক্ষার্থী ও শান্তিপূর্ণ প্রতিবাদ বিক্ষোভের বিরুদ্ধে যে কোনো সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে শান্তিপূর্ণ প্রতিবাদে বাধা না দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার।
চীনে একটি শপিং সেন্টারে ভয়াবহ আগুনে কমপক্ষে ১৬ জন নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে একটি বহুতল ভবনে এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলায় আরও ৮১ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৮ হাজার ৮০০ জনে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও ৮৯ হাজারের বেশি ফিলিস্তিনি। বুধবার (১৭ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।
যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করে দূতাবাস বলেছে, মার্কিন নাগরিকেরা যেন চলাচলের ক্ষেত্রে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয় এলাকাগুলোয় সতর্কতা অবলম্বন করেন। একই সঙ্গে যেন বিক্ষোভ-সমাবেশ এড়িয়ে চলেন।
গাজা উপত্যকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরাইল বাহিনী। এতে অন্তত ৫০ জন নিহত এবং বহু ফিলিস্তিনি আহত হয়েছেন। অবরুদ্ধ এই অঞ্চলে ইসরাইলের এই নৃশংস হামলা ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করেছে। ইসরায়েল জাতিসংঘ পরিচালিত একটি স্কুলেও হামালা চালিয়েছে। সেখানে অনেক বাস্তুচ্যুত লোকজন আশ্রয় নিয়েছিলেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার শিক্ষার্থীদের আন্দোলনে শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে দেশজুড়ে লাখ লাখ শিক্ষার্থী মঙ্গলবার রাজপথে বিক্ষোভ করছেন। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠনের নেতাকর্মীদের সাথে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়েছে। কোটাবিরোধী বিক্ষোভকার
যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াউকিতে রিপাবলিকান পার্টির সম্মেলনে কানে ব্যান্ডেজ নিয়ে হাজির হয়েছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এসময় সম্মেলনে উপস্থিত রিপাবলিকান পার্টির ২ হাজার ৪শ’ জনেরও বেশি নেতা-কর্মীরা আসন থেকে দাঁড়িয়ে উচ্ছ্বসিতভাবে তাকে অভিনন্দন জানান।
ভারতের জম্মু ও কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক লড়াইয়ে ভারতীয় সেনাবাহিনীর এক মেজরসহ ৪ সৈন্য নিহত হয়েছেন। সোমবার রাতে জম্মু ও কাশ্মীরের ডোডা জেলায় ঘটনাটি ঘটেছে বলে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে।
জাতিসংঘ পরিচালিত গাজার আল-নুসেইরাত শরণার্থী শিবিরের আরেকটি স্কুলে ইসরায়েল হামলা চালায়।এতে অন্তত ২২ জন নিহত ও শতাধিক আহত হয়েছেন। গাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা এই স্কুলটিকে আশ্রয়স্থল হিসেবে ব্যবহার করে আসছিল।
আগামী মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে রিপাবলিকান পার্টি। এ সময় ট্রাম্পের রানিং মেটের (ভাইস প্রেসিডেন্ট) নামও ঘোষণা করা হয়েছে। ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্সই হচ্ছেন রিপাবলিকানদের ভাইস প্রেসিডেন্ট প্রার্থী।
ফিলিস্তিনের গাজার নুসেইরাত ও খান ইউনিসে ইসরায়েলি সেনাদের বোমা হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়েছেন। এর মধ্যে নুসেইরাতেই নিহত হয়েছেন ১১ জন, যার মধ্যে ৫ জন শিশুও রয়েছে। মঙ্গলবার সংবাদমাধ্যম আল জাজিরা প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
যুক্তরাষ্ট্রের রিপাবলিকান পার্টির ন্যাশনাল কনভেশনে যোগ দিতে উইসকন্সিন অঙ্গরাজ্যে পৌঁছেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এক দিন আগেই পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে হামলার শিকার হন তিনি। তার কানে গুলি লেগেছিল। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পান এই রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের প্রাণকেন্দ্র বুকিত বিনতাং-এ পাঁচটি ম্যাসাজ পার্লারে ইমিগ্রেশন বিভাগ অভিযান চালিয়েছে। গত বুধবার (১০ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে অভিযান থেকে ইমিগ্রেশন বিভাগের সদর দপ্তরের একটি দল বিভিন্ন অপরাধের জন্য বাংলাদেশিসহ ৫৬ বিদেশিকে আটক করেছে।
ফিলিস্তিনের গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় দেড়শো ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছে গেছে প্রায় ৩৮ হাজার ৬০০ জনে।
ইদ্দত মামলায় খালাস পাওয়ার পর জেল থেকে মুক্তি পাওয়ার কথা ছিল পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবির। জেল কর্তৃপক্ষ তাদের ছেড়েও দিয়েছিল। কিন্তু জেলগেটেই ফের তাদের গ্রেপ্তার করা হয়েছে।
যুক্তরাষ্ট্রে নির্বাচনি প্রচারনার সময় রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গুলি করে হত্যার চেষ্টাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা এফবিআই।