Ad

বিশ্ব রাজনীতি

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের

০৭ এপ্রিল ২০২৪

বেইজিংয়ের পিপলস লিবারেশন আর্মি (পিএলএ) সাউদার্ন থিয়েটার কমান্ড বলেছে, তারা দক্ষিণ চীন সাগরে যৌথ নৌ ও বিমান যুদ্ধ মহড়া পরিচালনা করে।

দক্ষিণ চীন সাগরে সামরিক মহড়া চীনের

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক

০৭ এপ্রিল ২০২৪

পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়, রুশ ফেডারেশনের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ ৮ এবং ৯ এপ্রিল গণপ্রজাতন্ত্রী চীনে সরকারি সফরে যাবেন। চীনে তার এ সফর চলাকালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে আলোচনা করার পরিকল্পনা রয়েছে।

চীন সফরে যাচ্ছেন রাশিয়ার শীর্ষ কূটনীতিক

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

০৭ এপ্রিল ২০২৪

গাজায় হামাসের সঙ্গে ইসরায়েলের যুদ্ধের ৬ মাসের মাথায় দেশজুড়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। গতকাল শনিবার দেশটির হাজারো নাগরিক সড়কে নেমে প্রতিবাদ বিক্ষোভে অংশ ‍নেন।

ইসরায়েলে নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো

০৭ এপ্রিল ২০২৪

দুই দিনের সফরে ঢাকায় পৌঁছেছেন ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো ভিয়েরা। রোববার (৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে তাকে বহনকারী বিমানটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

ঢাকায় ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী মাউরো

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

০৭ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ৪৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা পৌঁছেছে ৩৩ হাজার ১৩৭ জনে। এছাড়া অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও প্রায় ৭৬ হাজার ফিলিস্তিনি।

গাজায় ইসরায়েলি হামলায় আরও ৭৬ ফিলিস্তিনি নিহত

সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

০৬ এপ্রিল ২০২৪

ইসলামের সূতিকাগার হওয়ায় সৌদিতে ঈদের চাঁদ দেখতে পাওয়া নিয়ে বিশ্বজুড়ে বিশেষ করে দক্ষিণ এশিয়ার মুসলিম ধর্মাবলম্বীদের মধ্যে একটি আগ্রহ কাজ করে। কারণ সৌদিতে চাঁদ দেখা গেলে, তার পরের দিন থেকেই এ অঞ্চলে ঈদ উদযাপিত হয়। তাই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সৌদিতে চাঁদ দেখতে পাওয়ার দিন থেকেই উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

সোমবার সন্ধ্যায় ঈদের চাঁদ দেখার আহ্বান সৌদির

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প

০৬ এপ্রিল ২০২৪

ভূমিকম্পে কেঁপে উঠল যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ও আশপাশের অঞ্চল। স্থানীয় সময় শুক্রবার সকালে ভূমিকম্পটি আঘাত করে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৮। মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, নিউইয়র্কের ৪০ মাইল উত্তরের নিউ জার্সির লেবানন নামক এলাকায় ভূমিকম্পটির উৎপত্তি হয়।

নিউইয়র্কে ৪.৮ মাত্রার ভূমিকম্প

কলেরার প্রাদুর্ভাব, বৈশ্বিক কর্মসূচি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

০৬ এপ্রিল ২০২৪

বিশ্বের বিভিন্ন দেশে কলেরার প্রাদুর্ভাব বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সেই সঙ্গে পানিবাহিত এই প্রাণঘাতী রোগটি ঠেকাতে বৈশ্বিক কর্মসূচিও ঘোষণা করেছে সংস্থাটি। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বড় আকারের টেস্ট কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।

কলেরার প্রাদুর্ভাব, বৈশ্বিক কর্মসূচি ঘোষণা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

গাজায় ‘মৃত্যু ও ধ্বংস’ ডেকে এনেছে ইসরায়েল : গুতেরেস

০৬ এপ্রিল ২০২৪

জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গুতেরেস বলেছেন, ‘গাজায় ইসরায়েলের সামরিক অভিযান ফিলিস্তিনিদের জন্য ‘শুধুই মৃত্যু ও ধ্বংস’ নিয়ে এসেছে। জীবন ছিন্নভিন্ন হয়ে গেছে। আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি শ্রদ্ধা ক্ষুণ্ন হয়েছে।’

গাজায় ‘মৃত্যু ও ধ্বংস’ ডেকে এনেছে ইসরায়েল : গুতেরেস

৪৯৫ টাকায় কেজিতে বাংলাদেশকে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

০৫ এপ্রিল ২০২৪

গত বছর বিশ্বের ১২৬টি দেশে গরুর মাংস রপ্তানি করেছিল ব্রাজিল। দেশটি কয়েক বছর ধরেই বাংলাদেশে গরুর মাংস রপ্তানিতে আগ্রহ দেখিয়ে আসছে। এক্ষেত্রে প্রতি কেজি গরুর মাংস সাড়ে চার মার্কিন ডলারে অর্থাৎ ৪৯৫ টাকা করে বাংলাদেশকে দিতে চায় লাতিন আমেরিকার এই দেশটি।

৪৯৫ টাকায় কেজিতে বাংলাদেশকে গরুর মাংস দিতে চায় ব্রাজিল

গাজায় অনাহার-পানিশূন্যতায় ৩১ শিশুর প্রাণহানি

০৫ এপ্রিল ২০২৪

গাজায় ইসরায়েলি আগ্রাসনের কারণে ১ হাজার শিশু তাদের এক বা উভয় পা হারিয়েছে। এছাড়া গাজায় প্রতি ঘণ্টায় নিহত হচ্ছে ৪ শিশু। আজ শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আল জাজিরা।

গাজায় অনাহার-পানিশূন্যতায় ৩১ শিশুর প্রাণহানি

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৩ হাজার

০৫ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের নির্বিচার বিমান হামলায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে। হামাস নিয়ন্ত্রিত অঞ্চলটির স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল বৃহস্পতিবার জানিয়েছে, সর্বশেষ ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৯১ জন।

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ছাড়াল ৩৩ হাজার

ফোর্বসের ধনকুবের তালিকায় সামিটের আজিজ খান

০৪ এপ্রিল ২০২৪

ফোর্বস প্রকাশিত ২০২৪ সালের ধনকুবেরর (বিলিয়নিয়ার) তালিকায় বাংলাদেশি হিসাবে জায়গা করে নিয়েছেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান। গত মঙ্গলবার প্রকাশিত ফোর্বসের এই তালিকায় ৭৮টি দেশের ২ হাজার ৭৮১ জন বিলিয়নিয়ারের নাম প্রকাশ করা হয়েছে।

ফোর্বসের ধনকুবের তালিকায় সামিটের আজিজ খান

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

০৪ এপ্রিল ২০২৪

ভারতের তেলেঙ্গানার একটি রাসায়নিক কারখানার চুল্লি বিস্ফোরণে অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। আরও ৮ থেকে ১০ জন এখনও আটকা পড়ে আছে বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যম।

ভারতে রাসায়নিক কারখানায় বিস্ফোরণ, নিহত ৫

২৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

০৪ এপ্রিল ২০২৪

মালয়েশিয়ার জোহর রাজ্যের অভিবাসন বিভাগ ২৯ বাংলাদেশিকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে। বুধবার (৩ এপ্রিল) রাজ্যের জোহর বাহরু পেকান নেনাস ইমিগ্রেশন ডিপো থেকে তাদের সরাসরি কুয়ালালামপুর বিমানবন্দরে নিয়ে যাওয়া হয়।

২৯ বাংলাদেশিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছুঁই ছুঁই

০৪ এপ্রিল ২০২৪

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসন এখনো চলছে। প্রায় ৬ মাস ধরে ইসরায়েলি বাহিনীর এই হামলায় নিহত ফিলিস্তিনির সংখ্যা প্রায় ৩৩ হাজারে পৌঁছেছে। নিহত এসব ফিলিস্তিনিদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ২৪ হাজারের বেশি। আর আহত ফিলিস্তিনিদের সংখ্যা ছাড়িয়েছে ৭৫ হাজার ৫০০।

গাজায় নিহতের সংখ্যা ৩৩ হাজার ছুঁই ছুঁই