দুর্নীতি ও লুটপাট নয়, সততার সঙ্গে কাজ করব : প্রিন্স

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, ‘বিএনপি উন্নয়নের রাজনীতি করে, কিন্তু উন্নয়ন নিয়ে রাজনীতি করে না। আওয়ামী লীগের মতো দুর্নীতি ও লুটপাট নয়, বরং সততা ও নিষ্ঠার সঙ্গে আমরা জনকল্যাণে ও জনগণের ভাগ্য পরিবর্তনে কাজ করব।’

শনিবার (৬ ডিসেম্বর) ময়মনসিংহের হালুয়াঘাটের ধুরাইল বাজারে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

এমরান সালেহ প্রিন্স বলেন, ‘বিএনপি রাজনৈতিক প্রতিহিংসা নয়, সহনশীলতা ফিরিয়ে আনবে। ধর্মীয় উগ্রতা নয়, সৌহার্দ্য ও সম্প্রীতি, বর্ণে বর্ণে বৈষম্য নয় বরং সাম্য নিশ্চিত করবে।’

প্রিন্স বলেন, ‘গণ-অভ্যুত্থানের পর আমরা গণতন্ত্রের পথে চলতে শুরু করেছি। দেশে উন্নয়নের সম্ভাবনা দেখা দিয়েছে এবং সারা দেশে বিএনপির পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে। ইনশাআল্লাহ, বিএনপি ক্ষমতায় আসবে এবং তারেক রহমানের নেতৃত্বে হালুয়াঘাটবাসী অন্ধকার থেকে আলোর পথে এগিয়ে যাবে।’

পথ সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক আসলাম মিয়া বাবুল, যুগ্ম আহ্বায়ক চেয়ারম্যান শফিকুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন আহমেদ, জেলা যুবদলের সহসভাপতি তারিকুল ইসলাম চঞ্চল, বিএনপি নেতা প্রিন্সিপাল এখলাস উদ্দিন, প্রভাষক মাসুম বিল্লাহ, সরোয়ার জাহান, বদরুল আহসান খান, গোলাম মোস্তফা মাস্টার, মনজুরুল হক, এমদাদ হোসেন মেম্বার, ক্বারী আলমাস হোসেন প্রমুখ।

এদিকে হালুয়াঘাট কেন্দ্রীয় মন্দিরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ হিন্দু ধর্মমতে বিশেষ প্রার্থনা করেন। এ সময় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স উপস্থিত ছিলেন।

এর আগে তিনি ধুরাইল বাজারে গণসংযোগ করে জনসাধারণের সাথে কুশল বিনিময় করেন এবং তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনকল্যাণে বিএনপির এবং হালুয়াঘাটের উন্নয়নে ভবিষ্যৎ কর্মসূচিসংবলিত লিফলেট বিতরণ করেন।

Ad
Ad
ad
ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

ব্রিকস সম্মেলন: সমতাভিত্তিক বিশ্বব্যবস্থা গড়তে উদ্যোগী হওয়ার আহ্বান সিপিবির

১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনকে সামনে রেখে বুধবার (৯ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন। বিবৃতিতে তারা বলেন, এ উদ্যোগের মধ্য দিয়ে এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার নিপীড়িত জনগণ এবং পৃথিবীর শান্তিকামী মানুষের পক্ষাবলম্বনের বিপ

২ দিন আগে

মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি শেখ হাসিনাকে ‘ধরে আনতে চায়’ সরকার

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে বাংলাদেশি দুই সংবাদমাধ্যমের প্রতিবেদনে ভিন্ন তথ্য উঠে এসেছে। ‘আগামীর সময়ে’র এক প্রতিবেদনে বলা হয়েছে, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা দেশে ফিরছেন না। অন্যদিকে ‘টাইম অব বাংলাদেশে’র প্রতিবেদনে দাবি করা হয়েছে, ডিসেম্বরের ‘প্রথম সপ্তাহেই’ দেশে ফেরার পরিকল্পনা করছেন তিনি।

৩ দিন আগে

আ.লীগ রাজনৈতিক দল নয়, ‘মাফিয়া গ্যাং’— বাঁধনকে হেনস্তা নিয়ে তথ্য উপদেষ্টা

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সচিবালয়ে সরকারের বিভিন্ন কাজের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলন করেন জাহেদ উর রহমান। সেখানে ইতালিতে আওয়ামী লীগের নেতাকর্মীদের আজমেরী হক বাঁধনকে হেনস্তা-লাঞ্ছিত করার প্রসঙ্গ উঠে আসে। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন উপদেষ্টা জাহেদ।

৩ দিন আগে

ধর্মীয় সম্প্রীতি ভাঙতে বারবার চক্রান্ত করা হচ্ছে: জিয়া উদ্যানে রিজভী

৩ দিন আগে
Advertisement