যুগপৎ আন্দোলনের সঙ্গী এক ডজন নেতাকে সবুজ সংকেত বিএনপির

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গী দলগুলোর ১২ জনকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। তাদের মধ্যে রয়েছেন— (ওপরের সারিতে বাঁ থেকে) মোস্তফা জামাল হায়দার, মাহমুদুর রহমান মান্না, জোনায়েদ সাকি ও আন্দালিব রহমান পার্থ; (মাঝের সারিতে বাঁ থেকে) নুরুল হক নুর, রাশেদ খান, শাহাদাত হোসেন সেলিম ও ববি হাজ্জাজ; (নিচের সারিতে বাঁ থেকে) ড. রেদোয়ান আহমেদ, ওমর ফারুক, সৈয়দ এহসানুল হুদা ও ড. ফরিদুজ্জামান ফরহাদ। ছবি কোলাজ: রাজনীতি ডটকম

দলীয় প্রার্থী ঘোষণার মাধ্যমে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পথে শক্তভাবে যাত্রা শুরু করেছে বিএনপি। ৩০০ আসনের মধ্যে তারা ২৩৭টি আসনে দলীয় প্রার্থীর নামও ঘোষণা করেছে। বাকি ৬৩টি আসনের বড় অংশই তাদের দীর্ঘ দিনের যুগপৎ আন্দোলনের সঙ্গী রাজনৈতিক দলগুলোর জন্য উন্মুক্ত রাখা হচ্ছে।

একাধিক দলীয় সূত্র জানিয়েছে, এরই মধ্যে ১০টি দলের ১২ জন নেতাকে বিএনপির পক্ষ থেকে সবুজ সংকেতও দিয়ে রাখা হয়েছে। এর মধ্যে গণঅধিকার পরিষদ ও এলডিপি থেকে দুজন করে নেতাকে সমর্থন দেওয়ার কথা জানানো হয়েছে বিএনপির পক্ষ থেকে। বাকি আটটি দলের প্রার্থী রয়েছেন একজন করে।

যুগপৎ আন্দোলনের সঙ্গী যেসব দলের নেতাদের বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে তাদের মধ্যে রয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর ও সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। এর মধ্যে নুরের আসন পটুয়াখালী-৩, রাশেদের ঝিনাইদহ-২।

এদিকে এলডিপির মহাসচিব ড. রেদোয়ান আহমেদকে কুমিল্লা-৭ আসনের জন্য সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এই দলের চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমদের ছেলে অধ্যাপক ওমর ফারুকের জন্য বিএনপি চট্টগ্রাম-১৪ আসনটি ছাড় দিতে যাচ্ছে।

বাকি যেসব প্রার্থীর জন্য বিএনপি আসন ছেড়ে দিতে সম্মত হয়েছে তাদের মধ্যে রয়েছেন— পিরোজপুর-১ আসনে জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, বগুড়া-২ আসনে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ঢাকা-১৭ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ও লক্ষ্মীপুর-১ আসনে বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম।

এদিকে ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির জন্য আসন ছাড় দেবে বিএনপি। এ ছাড়া ঢাকা-১৩ আসনে জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ, নড়াইল-২ আসনে ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ও জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ এবং কিশোরগঞ্জ-৫ আসনে বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদাকেও জোটসঙ্গী হিসেবে প্রার্থী করছে বিএনপি।

এর আগে সোমবার (৩ নভেম্বর) স্থায়ী কমিটির বৈঠকে চূড়ান্ত হওয়ার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রার্থিতা ঘোষণা করেন। তিনি জানান, শতভাগ চূড়ান্ত না হলেও এ ২৩৭ জনের তালিকাটি ‘অ্যাপ্রোপ্রিয়েট’। বাকি ৬৩ আসনগুলো বিএনপির যুগপৎ আন্দোলনের সঙ্গীদের জন্য ছেড়ে দেওয়া হতে পারে।

দলীয় সূত্রগুলো বলছে, এই ৬৩টি আসনের মধ্যে ২৩টি আসনেও বিএনপি দলীয় প্রার্থী দিতে পারে। এসব আসনে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বলে আসনগুলো ফাঁকা রাখা হয়েছে। এর বাইরে যে ৪০টি আসন, সেগুলো বিএনপি শরিক দলগুলোকে ছেড়ে দিতে পারে।

ad
ad

রাজনীতি থেকে আরও পড়ুন

সংবিধান সংশোধন কমিটির বৈঠক ৪ আগস্ট, বিরোধী দলের ৫ পদ এখনো শূন্য

জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অংশ হিসেবে গঠিত জাতীয় সংসদের সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি প্রথমবারের মতো আগামী ৪ আগস্ট বৈঠকে বসছে। তবে সংবিধান সংস্কার নাকি সংশোধন— এ মৌলিক মতপার্থক্যের কারণে বিরোধী দল এখনো কমিটিতে যোগ না দেওয়ায় তাদের জন্য নির্ধারিত পাঁচটি পদ শূন্যই থাকছে।

১০ ঘণ্টা আগে

‘কিছুই বদলায়নি’, রাষ্ট্র-প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ মির্জা ফখরুলের

জুলাই গণঅভ্যুত্থানে মানুষের আত্মত্যাগ এবং পরবর্তী জাতীয় নির্বাচনের মাধ্যমে সরকার গঠনের পরও রাষ্ট্র ও প্রশাসনে কাঙ্ক্ষিত পরিবর্তন না হওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, ‘আমি দেখছি যে, কিছুই বদলায়নি।’

১১ ঘণ্টা আগে

সমতার ভিত্তিতে সম্পর্ক এগিয়ে নিতে সম্মত ঢাকা-দিল্লি: পররাষ্ট্রমন্ত্রী

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা উভয়েই একমত, পারস্পরিক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবং আমি যেমন সবসময় বলি, সার্বভৌম সমতার ভিত্তিতে আমাদের দুই দেশের সম্পর্ক এগিয়ে নেওয়া উচিত।’

১৫ ঘণ্টা আগে

হবিগঞ্জ শহরে পৌঁছাতেই পারেননি এনসিপি নেতারা, লিখিত অভিযোগ দিলেন পুলিশ ফাঁড়িতে

অভিযোগ অনুযায়ী, হবিগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় প্রধান অভিযুক্ত জেলা ছাত্রদলের সভাপতি শাহ রাজিব আহমেদ রিংগন। এ ছাড়া আরও ১০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১০০ জনের বিরুদ্ধে এনসিপি নেতাদের গাড়িবহরে হামলা ও নেতাকর্মীদের মারধরের অভিযোগ করেছে দলটি।

১ দিন আগে