নুরুল হক নুরের ফেসবুক পেজ থেকে অ্যাডমিনের দেওয়া স্ট্যাটাসে দাবি করা হয়েছে, জাতীয় পার্টিকে নিরাপত্তা দিয়ে নুরুল হক নুরকে পুলিশ ও সেনাবাহিনী রক্তাক্ত করেছে। তাৎক্ষণিকভাবে এ অভিযোগ নিয়ে পুলিশ ও সেনাবাহিনীর বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী বলেন, কাকরাইলে জাপা কেন্দ্রীয় কার্যালয়ে সন্ত্রাসী হামলা হয়েছে। সন্ত্রাসীদের হামলায় পার্টির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন। এ নিয়ে রাত সাড়ে ৮টায় জরুরি ব্রিফিং করা হবে বলে জানান তিনি।
কাইয়ূমসহ অন্যদের আটকের পর সন্ত্রাস দমন আইনের ‘মিথ্যা মামলা’য় জড়ানো ও জামিন না দিয়ে কারাগারে পাঠানোর প্রতিবাদও জানিয়েছে দলটি।
ভোটের প্রচারের চতুর্থ দিন শুক্রবার (২৯ আগস্ট) আবাসিক হলগুলোতে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে জুমার নামাজ আদায় করেছেন প্রার্থীরা। নামাজ শেষে সবার সঙ্গে কুশল বিনিময় করে ভোট চেয়েছেন।
রাশেদ প্রধান বলেন, গতানুগতিক ও অস্বচ্ছ নির্বাচনি রোডম্যাপ দেখে মনে হয় অন্তর্বর্তী সরকার যেকোনো উপায়ে নির্বাচন দিয়ে নিস্তার পেতে চায়। অথচ ফ্যাসিস্ট হাসিনা ও তার দোসরদের গণহত্যার বিচারের অগ্রগতি সন্তোষজনক নয়। দল হিসেবে আওয়ামী লীগের বিচার হচ্ছে না। জুলাই সনদও প্রস্তুত হয়নি, তার আইনি ভিত্তি ও বাস্ত
মতবিনিময় সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল নির্বাচন কমিশন ঘোষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ, যেটিকে সভায় উপস্থিত নেতারা গতানুতিক বলে অভিহিত করেন।
চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইসি কতটা নির্বিঘ্নে রোডম্যাপ ধরে নির্বাচনের পথে এগিয়ে যেতে পারবে, তা নিয়ে সংশয় প্রকাশ করছেন কেউ কেউ। কোনো কোনো রাজনৈতিক দল এই রোডম্যাপকে পুরোনো বন্দোবস্তে নির্বাচনি কর্মপরিকল্পনা বলে অভিহিতও করেছে।
লিখিত বক্তব্যে এনসিপির যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার। সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে, যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টি
তিনি বলেন, রোডম্যাপ ঘোষণা হয়েছে। আমরা এতে আশাবাদী হয়েছি, এই রোডম্যাপ থেকে বুঝা যায়, নির্বাচন কমিশন ফেব্রুয়ারিতেই নির্বাচন করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। মূল কথা হচ্ছে আমরা খুশি… উই আর হ্যাপী।
মেজর হাফিজ বলেন, ‘জামায়াতে ইসলামীকে আমরা এতো বছর আশ্রয় দিয়েছি, আমাদের প্রতীক নিয়ে তারা নির্বাচনে অংশগ্রহণ করেছে, তাদের মন্ত্রী হিসেবে স্থান দিয়েছি। আমাদের এখানে ফারুক আছে, আলাল আছে, সরোয়ার আছে। এরকম মন্ত্রী হতে পারত। এদের জায়গা আমরা দিয়েছি জামায়াতকে। ঠিক আছে, বন্ধু প্রতীম দল। আজকে তারপর তারা
নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ তাদের ক্ষমতায়নের অঙ্গীকার রয়েছে এই ইশতেহারে। রয়েছে পরিবেশ ও প্রকৃতির দিকে মনোযোগী হওয়ার কথা। শিক্ষার্থীদের নিরাপত্তা, সুরক্ষা ও আধুনিক সময়ের উপযোগী জীবনযাপনের জন্য কাজ করার অঙ্গীকারও করেছে ছাত্রদল।
এ সময় আমীর খসরু প্রচলিত শিক্ষা ব্যবস্থার সীমাবদ্ধতার কথা তুলে ধরে বলেন, আমাদের সবাইকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার হতে হবে, এই ধারণা থেকে বেরিয়ে আসতে হবে। শ্রমের মর্যাদা প্রতিষ্ঠা করতে হবে। একজন দক্ষ প্লাম্বার বা ইলেকট্রিশিয়ান একজন ডাক্তার বা ইঞ্জিনিয়ারের চেয়েও বেশি আয় করতে পারেন। তিনি বলেন, বাংলাদেশে দক্ষ
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ইশতেহার ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদলের প্যানেল। শিক্ষা ও গবেষণাকে অগ্রাধিকার ও নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাসহ ১০ দফা প্রতিশ্রুতি রয়েছে এই ইশতেহারে।
সংবাদ সম্মেলনে উমামা বলেন, ভোট শেষ হওয়ার পর ফলাফল ঘোষণার জন্য সময় বেশি নেওয়া যাবে না। কারণ ফলাফল ঘোষণা করতে দেরি হলে ভোটের ফলাফল পরিবর্তন করতে পারে একটি পক্ষ।