জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেন, নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষ ‘ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্ট’ হারিয়ে ফেলেছে।
মিয়ানমারের আরাকানে রোহিঙ্গা জনগোষ্ঠীদের নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের প্রস্তাব থেকে সরে এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৮ এপ্রিল) এক বিবৃতি দিয়ে এ কথা জানানো হয়।
পুলিশ সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে রাজারবাগ পুলিশ লাইনে তিন দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন তিনি।
সীমিত পরিসরে হলেও প্রবাসীদের ভোটাধিকার দিতে চায় নির্বাচন কমিশন। আর্থসামাজিক রাজনৈতিক বাস্তবতা ও ভোটারদের শিক্ষাগত যোগ্যতা সবকিছু বিবেচনায় নিয়ে প্রবাসীদের ভোটদানের পদ্ধতি ঠিক করা হবে বলেও মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সংস্কার ও নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সরকারের প্রধান দায়িত্ব একটা নির্বাচন করা৷ সবাই মিলে আমরা অধ্যাপক ইউনুস সরকারকে দায়িত্ব দিয়েছি। তিনি অনেক জ্ঞানী ও নোবেলবিজয়ী মানুষ, তবে রাজনীতিবিদ নন৷ গত ১৫ বছর দেশের মানুষ ভোট দিতে পারেনি। এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে৷ দেশের স্বার্থে, মানুষ
তিনি আরো বলেন, ২৭ এপ্রিল ঝিনাইদহ জেলার মহেশপুর সীমান্তে বিএসএফের গুলিতে ২ জন বাংলাদেশী নাগরিক যথাক্রমে গোপালপুর গ্রামের আবুল কাসেমের ছেলে মিকাইল ও হানিফ আলীর ছেলে মো. ওবায়দুল নিহত হওয়ার মর্মান্তিক ঘটনার আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। আমরা গভীর উদ্বেগ ও উৎকণ্ঠার সাথে লক্ষ্য করছি যে, ভারতীয় বিএ
গত বছরের ১২ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের এক বৈঠকে এই অধিদপ্তর প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নিয়েছিল অন্তর্বর্তী সরকার। সাড়ে চার মাস পর সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলো।
ঐকমত্যে আসা সংস্কারগুলো এই সরকারের অধীনেই বাস্তবায়ন চাই জানিয়ে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, আমরা সবাই যেন প্রতিশ্রুতিবদ্ধ থেকে জোর দিয়ে হলেও দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে কার্যকর সংস্কারগুলো বাস্তবায়ন করি। সংস্কারের ক্ষেত্রে ব্যক্তি, দল ও গোষ্ঠীর চেয়েও জাতীয় স্বার্থ ও দেশকে প্রাধান্য দে
যাত্রা শুরুর আড়াই মাসের মাথায় প্রশ্ন উঠছে এই দলের আকার-প্রকার ও স্থায়িত্ব নিয়ে। দলটি কি পুরনো রাজনৈতিক দলগুলোর সঙ্গে টেক্কা দিতে পারবে? নাকি ভোটের মাঠে দ্বিতীয় সারির দল হিসেবে গণ্য হবে?
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের বলেছেন, বাংলাদেশের জন্য রোহিঙ্গাদের মানবেতর জীবনযাপন কোনো স্থায়ী সমাধান নয়, সমাধান হলো রোহিঙ্গাদের নিজ ভূমিতে প্রত্যাবাসন। এজন্য জামায়াতে ইসলামী আরাকানভিত্তিক স্বাধীন মুসলিম রাষ্ট্র গঠনের প্রস্তাব দিয়েছে।
রাখাইনে মানবিক সহায়তায় শর্তসাপেক্ষে করিডর দিতে সরকার রাজি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। রবিবার (২৭ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
কাতার সফর এবং পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশগ্রহণ শেষে ঢাকায় ফিরেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (২৮ এপ্রিল) রাত ৩টায় তাকে বহনকারী ফ্লাইট ঢাকায় অবতরণ করে। এর আগে রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টার দিকে তিনি ইতালির রাজধানী রোম ত্যাগ করেন।
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারত-পাকিস্তান দুই দেশের সঙ্গে আমাদের সম্পর্ক বিদ্যমান। আমরা চাই আলাপ-আলোচনার মাধ্যমে তারা চলমান সমস্যার সমাধান করুক। দুই দেশ চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
নির্বাচনকে সুষ্ঠু করার লক্ষ্যে জামায়াত প্রতিটি নির্বাচনি কেন্দ্রে সিসিটিভি ক্যামেরার দাবি করেছে বলে জানান দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত।
জনসাধারণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ফ্যাসিবাদী শাসক পলায়নে বাধ্য হয়েছেন বলে মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ। রোববার জাতীয় সংসদের এলডি হলে গণসংহতি আন্দোলনের সঙ্গে অনুষ্ঠিত সংলাপে এসব কথা বলেন তিনি।
মির্জা ফখরুল বলেন, তারা (চীন) সবসময় বাংলাদেশের স্ট্যাবিলিটি আাশা করে। তারা একটি শক্তিশালী বাংলাদেশ দেখতে চায়, সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায়। দেশে গণতান্ত্রিক পরিবেশ (ডেমোক্রেটিক এনভায়রনমেন্ট) দেখতে চায়।
বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের কূটনীতি এখন অনেকটাই পাকিস্তানপন্থি। এ সময়ে ভারত-পাকিস্তান উত্তেজনা বাড়তে থাকলে তার রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাংলাদেশের ওপর পড়বে। আশঙ্কা আছে, মৃতপ্রায় সার্ককে জাগিয়ে তোলার যে চেষ্টা চলছিল, সেটিও আর এগোবে না।